মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষায় ফেল করায় ঢাবি অধিভুক্ত কলেজ ছাত্রীর আ’ত্মহ’ত্যা

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রী পরীক্ষায় ফেল করায় আ’ত্মহ’ত্যা করেছে। আ’ত্মহ’ত্যাকারী ওই ছাত্রীর নাম মনিজা আক্তার মিতু। সে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের ছাত্রী ছিল। গত ১৬ জুলাই দিবাগত রাতে নিজ বাড়িতে একটি গাছে গ’লায় ফাঁ’স দিয়ে আ’ত্মহ’ত্যা করে সে। জানা যায়, অনার্স প্রথম বর্ষের প্রকাশিত ফলাফলে তিন বিষয়ে ফেল করায় আ’ত্মহ’ত্যা করে সে। নি’হতের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায়।

নি’হত মিতুর খালা রিনা খাতুন জানান, গত ১৬ জুলাই মিতু কলেজে আসে তারপর সে কলেজ থেকে বিকেলে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া করে। রাত ৯টা পর্যন্ত সে টিউশনি করে। পরে রাতে তার ছোট বোনের সঙ্গে একই ঘরে ঘুমাতে যায়। রাত ২টার সময় মিতুর মা ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ডাকাডাকি ও খোঁজ করতে থাকে। এক পর্যায়ে ঘরের পেছনে গাছের সঙ্গে মিতুকে ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা এসে মিতুকে উ’দ্ধার করে।

মিতুর কলেজের ঘনিষ্ট বান্ধবী কেয়া বলেন, ১৬ জুলাই সকালে সাত কলেজের আন্দোলনে আমরা নীলক্ষেত মোড়ে ছিলাম। মিতু অনেক ভালো ছাত্রী। খুবই গরিব পরিবারের মেয়ে। টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালাত। তিন বিষয়ে ফেল করার ঘটনাটি ও মেনে নিতে পারেনি। আন্দোলনের দিন আমরা যখন নীলক্ষেত থেকে বাসায় ফিরছিলাম, ও বলছিল আমার মনে হয় আর পড়ালেখা করা হবে না, জীবনে কোনোদিন এমন রেজাল্ট হয়নি রে আমার। পরীক্ষার ফলাফল প্রকাশের পর মিতু তার মাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেছে বলেও জানান মিতুর এই বান্ধবী।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক