মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হলো পরিবার : আরেফিন সিদ্দিক

news-image

পরিবারের চেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীর কোথাও নাই। পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হলো পরিবার বলে মন্তব্য করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ।তিনি বলেন,যে পরিবারে সুশিক্ষা দেওয়া হয়েছে, সে পরিবারের সন্তান কোনদিনও খারাপ পথে যায়নি, যাবেও না। কিন্তু যে খারাপ হয়েছে, খোঁজ নিয়ে দেখেন, তার পরিবার তাকে ভালো শিক্ষা দিতে পারেনি।’

শুক্রবার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ সিনিয়র সিটিজেনস অ্যাসোসিয়েশন (বাচকা) ও জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অভিষেক ও লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব কাজী আখতার হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মো. রাশিদুল হাসান আজাদ প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য আরও বলেন, ‘ক্রমান্বয়ে আমরা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। প্রজন্ম থেকে প্রজন্ম দিন দিন আত্মস্বার্থ নিয়ে চিন্তা করছে। প্রত্যেক পরিবারেই প্রবীণ মানুষ র‍য়েছেন। আমাদের দেশ ও সংস্কৃতি যৌথ পরিবারের সংস্কৃতি। তাই প্রতিটি পরিবারে ছোট সদস্যদের এ ব্যাপারে শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে।’নাট্য ব্যক্তিত্ব ইনামুল হক বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬৪তম ব্যাচের ছাত্র ছিলাম। আমরা বিশেষ সময়ে যখন একসঙ্গে সমবেত হই, তখন সবাই যার যার সন্তানের খোঁজ খবর নেই।

আমি যখন কাউকে বলি, আপনার ছেলেমেয়ে কোথায়? তারা গর্বের সঙ্গে বলেন, ছেলে আমেরিকাতে ও মেয়ে অস্ট্রেলিয়াতে। এরপরই তাদের গৌরবটা ভেঙে যায়। পরে দীর্ঘশ্বাস ফেলে তারা বলেন, নাহ্, আমরা বড় একা।’ তিনি নতুন প্রজন্মকে সংস্কৃতমনা করে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক