,

নাসিরনগরে ইটভাটার সর্দার খুন

images (1)আকতার হোসেন ভুইয়া :  ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে এক ইটভাটার সর্দারকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার রাতে  উপজেলার গোর্কণ ইউনিয়নের গোর্কণ গ্রামে। পুলিশ লাশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। । নিহতের নাম হীরা মিয়া-(৫০)। সে উপজেলার গোর্কণ ইউনিয়নের গোর্কন গ্রামের মন্নাফ মিয়ার ছেলে।  পুলিশ সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায় ,  চুনারুঘাটের ইটভাটার সর্দার হীরা মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন।  আর বাড়ি ফিরেনি। সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তাঁর সন্ধান  পায়নি পরিবারের লোকজন। রাত সাড়ে ১২টার দিকে গোর্কণ পশ্চিম পাড়া রাস্তার পাশে হীরা মিয়ার লাশ পড়ে থাকার খবর পেয়ে এলাকবাসী পুলিশকে খবর দিলে রাতেই পুলিশ তার লাশ উদ্ধার করে। পূর্ব বিরোধের জের ধরে তিনি হত্যাকান্ডের শিকার হতে পারেন বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের লোকজন।
গতকাল শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য হীরা মিয়ার লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।
এ ব্যাপারে নাসিরনগর থানার এস.আই মোঃ শাখাওয়াত হোসেন জিজ্ঞাসাবাদের জন্য ফারুক মিয়া(৩০) ও ইব্রাহিম মিয়াকে(৩২) আটক করার কথা স্বীকার করে জানান, নিহতের মুখ মন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।  

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ