,

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আমিরাতে গোল্ড কার্ড পেলেন মানিক

news-image

প্রবাস ডেস্ক।। আমিরাতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে গোল্ড কার্ড পেলেন মাহবুব আলম মানিক। এর আগে আল হারামাইন গ্রুপের কর্ণধার মাহাতাবুর রহমান নাসির প্রথম বাংলাদেশি হিসেবে এ গোল্ড কার্ড পেয়েছেন। সংযুক্ত আরব আমিরাত সরকার ঘোষিত আমিরাতে বসবাসরত গুরুত্বপূর্ণ ব্যবসায়ী হিসেবে গোল্ডকার্ড পেয়েছেন টোকিও সেট গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মাহবুব আলম মানিক। বৃহস্পতিবার সকালে দুবাই ইমিগ্রেশন তাকেসহ তার পুরো পরিবারকে গোল্ড কার্ড তথা ১০ বছরের আমিরাতের ভিসা প্রদান করে।

মাহবুব আলম মানিকের বাড়ি কুমিল্লার কোতয়ালী থানার ধনুয়াখলা গ্রামে। ১৯৯২ সালে সৌদি আরব দিয়ে প্রবাস জীবনের যাত্রা শুরু। ২০০০ সালে তিনি আমিরাতে বসতি শুরু করেন। অল্প সময়ের মধ্যে বাংলাদেশি কমিউনিটিসহ আরব আমিরাতের বাজারে টোকিওসেট গ্রুপ দিয়ে খ্যাতি অর্জন করেছেন তিনি। তিনি ২০১৬ এবং ২০১৭ সালে বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড লাভ করেছেন। তার সহধর্মিনী জেসমিন আক্তারও মধ্যপ্রাচ্যের প্রথম মহিলা সিআইপি হিসেবে গৌরব অর্জন করেছেন।

তিনি বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সহ সভাপতির দায়িত্বে রয়েছেন। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি আল হারামাইন গ্রুপের কর্ণধার মাহতাবুর রহমান নাসির সিআইপি এ গোল্ডকার্ড পান। এদিকের দ্বিতীয় বাংলাদেশির গোল্ডকার্ড প্রাপ্তিতে বাংলাদেশ কমিউনিটিতে খুশির বন্যা নেমেছে। আমিরাতে নিজেদের গৌরব নিয়ে বাংলাদেশের ইমেজ দিন দিন বাড়ছে বলে অনেকে সন্তোষ প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর