মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্টারনেটে হালের সেনসেশন হ্যান্ডসাম র‌্যামোস!

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি স্যোশাল মিডিয়ায় যার ছবি ভাইরাল হয়েছে সে কোনো মানব সন্তান নয়, সামান্য এক ছাগল। নাম হরিণি র‌্যামোস। ১১ মাস বয়সী এই জন্তুটিকে বিশ্বের সবচেয়ে ‘হ্যান্ডসাম ছাগল’ উপাধি দিয়েছেন নেটিজনেরা। অনেকে আবার এর মধ্যে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত রিয়্যালিটি শো ‘কে-পপ স্টার’ সিরিজের তারকাদের প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন। ফলে অনেকেই ফেসবুকে এই ছাগলের ছবি পোস্ট দিচ্ছেন। শুধু কি পোস্ট; কভার ফটো বা প্রোফাইল পিকচার হিসেবেও শোভা পাচ্ছে হ্যান্ডসাম র‌্যামোস।

সাদা রংয়ের এই ছাগলটির ছবি প্রথম প্রকাশিত হয়েছিল ‘মুহাম্মাদ পশু খামার’র ফেসবুক পেইজে। সেখান থেকেই সবাই তার ছবি শেয়ার করতে শুরু করেন। ফলে রাতারাতি সেলিব্রেটি বনে যায় ‘শ্বেতাঙ্গ ছাগলটি’।

এই হ্যান্ডসাম ছাগলের মালিক হচ্ছেন মালয়েশিয়ার তরুণ আহমাদ ফাদজির (২১)। এক পশুর হাটে ছাগলটি দেখতে পাওয়ার পরই তার একে পছন্দ হয়ে যায়। তিনি সঙ্গে সঙ্গে জন্তুটিকে বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ৬৯১ টাকা দিয়ে কিনে নেন। কিন্তু ছাগলটি যে রাতারাতি এতটা জনপ্রিয়তা পাবে এমনটা তিনি ভাবেননি।

তিনি আরো জানান, ছাগলটি ছবি তুলতে খুব পছন্দ করে। তাকে নিয়ে মালয়েশিয়ার বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে রিপোর্ট করা হয়েছে।

র‌্যামোস সুইস জাতের গৃহপালিত পশু যার গায়ের লোম সাদা। এদের দুধ খুব সুস্বাদু। সাধারণতঃ দুধের জন্যই বাড়িতে এ ধরনের ছাগল পোষা হয়ে থাকে।

এদিকে স্যোশাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার পর র‌্যামোসের কদরও বেড়ে গেছে। অনেকেই একে কেনার জন্য এর মালিক ফাদজিরের কাছে ধর্ণা দিচ্ছেন বলে জানা গেছে। তবে তাদের কারো প্রস্তাবেই সাড়া দিচ্ছেন না ফাদজির। লাখ টাকা দিলেও তিনি র‌্যামোসকে কাছ ছাড়া করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। সূত্র: গালফ নিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক