সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বহিরাগত দিয়ে চলছে পঙ্গু হাসপাতালে স্বাস্থ্য সেবা, দুদকের অভিযান

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) দালালদের দৌরাত্ম্যে স্বাস্থ্যসেবা প্রার্থীরা নির্বিকার ও অসহায়। অনেক সেবা ডেস্কে বাহিরাগতরা হাসপাতালের কর্মী পরিচয়ে কাজ করছে। সব মিলিয়ে পঙ্গু হাসপাতালের অধিকাংশ ডেস্কে বহিরাগত দিয়ে স্বাস্থ্য সেবা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। দালালদের কারণে হাসপাতালটিতে সেবা পেতে পদে পদে গুণতে হয় বাড়তি টাকা। এমনি এক বহিরাগতকে কর্মরত অবস্থায় আটক করে পরিচালকের নিকট ন্যস্ত করেছে অভিযানে অংশ নেওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) অ্যানফোর্সমেন্ট টিম। গতকাল বুধবার দুদকের জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

আটক ব্যক্তির নাম বাবুল। তাকে হাসপাতালের ড্রেসিংরুমে পাওয়া গেছে। তিনি নিজেকে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। এ বিষয়ে দুদক জানায়, রাজধানীর পঙ্গু হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে সেবা প্রার্থীরা অসহায় এবং নির্বিকার। এক্সরেসহ বিভিন্ন সেবা প্রাপ্তির জন্য রোগীদের নিকট হতে অধিক টাকা আদায় করা হয় এমন অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ কালামের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। অভিযানে হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করে তারা বেশকিছু অনিয়মের সন্ধান পায়। বিভিন্ন সেবা প্রদানে হয়রানি ও অধিক টাকা আদায়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। হাসপাতালে বহিরাগত একজনকে কর্মরত অবস্থায় পায় দুদক টিম এবং পরিচালকের নিকট তাকে ন্যস্ত করে।

এছাড়া হাসপাতালের পরিচালক অধ্যাপক আব্দুল গনি মোল্লার নিকট হাসপাতালে সিসিটিভি ক্যামেরা স্থাপন, সার্ভিস কাউন্টার বাড়ানো, নিজস্ব ডিসপেনসারি চালু, হাসপাতালে সীমানা দৃঢ় করণসহ বিভিন্ন সুপারিশ করে দুদক টিম।

এদিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে একজন সাবেক রেলওয়ে কর্মচারী অবৈধভাবে রেলওয়ের জায়গা লিজ গ্রহণ ব্যতিরেকে দখল করে রেখেছেন, এমন অভিযোগে সেখানে অভিযান চালায় দুদকের টিম। এ বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ার আরো তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে বলে জানায় দুদক। অন্যদিকে দুদকের অভিযোগ কেন্দ্রে আগত অভিযোগের বিষয়ে পদক্ষেপ নিতে বিভিন্ন জেলার ১১ উপজেলা নির্বাহী অফিসারকে চিঠি দিয়েছে সংস্থাটি। দৈনিক জাগরণ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক