সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুপ্রস্তাবে না বলায় ২৩ বার অস্ত্রের কোপ, সেই নারী এখন ব্যারিস্টার!

news-image

প্রকাশ্য দিবালোকে রাস্তায় ২৩ বার ধারালো অস্ত্রের কোপ পড়েছিল শরীরে। কুপ্রস্তাবে না বলেছিলেন বলে এমন আক্রমণ হয়েছিল সেদিন। এই ঘটনা পাকিস্তানে নারীর প্রতি সহিংসতার অনন্য প্রমাণ হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয় প্রতিবাদ। বিচার শুরু হয় হুসেনের।

তবে খাদিজা সিদ্দিকী কিন্তু থেমে থাকেননি, চালিয়ে গেছেন পড়ালেখা। সম্প্রতি লন্ডনের সিটি ল স্কুল থেকে তিনি তার ডিগ্রি অর্জন করেছেন। খাদিজা এখন একজন ব্যারিস্টার।প্রায় ১২টি পরীক্ষা দেওয়ার পর বর্তমানে খাজিদা সিদ্দিকি একজন ব্যারিস্টার। বিশ্ববিদ্যালয় থেকেও তার বেশ ভালো রেজাল্টের কথা জানানো হয়েছে।

ব্ল্যাকস্টোন স্কুল অফ ল (ইউনিভার্সিটি অফ লন্ডন) থেকে নিজের পড়াশোনা শেষ করলেন খাজিদা। ২০১৮ সালের সেপ্টেম্বরে এখানে ভর্তি হয়েছিলেন তিনি। আপাতত সেখানে থেকেই কিছুদিন প্র্যাকটিস করতে চান তিনি। তবে অবশ্যই পাকিস্তানে ফিরে আসতে চান। তিনি বলেন, ‘সব সময়ই ইচ্ছা পাকিস্তানের মানুষের জন্য কাজ করা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাকে তিনি সেই শক্তি দিন যাতে যার মুখের শব্দ হারিয়েছে তাকে শব্দ দিতে পারি।’

২১ বছরের খাজিদা সিদ্দিকিকে ভয়াবহ আক্রমণের মুখে পড়তে হয়েছিল। লাহোরের শাহ হুসেইন নামে এক ব্যক্তির কুপ্রস্তাবে সাড়া দিতে চাননি তিনি, সে কারণেই তার উপর হামলা চালানো হয়। লাহোরের রাস্তায় বোনের সঙ্গে যাওয়ার সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল। এরপর চুপ থাকেননি খদিজা। নিজের লড়াই চালিয়ে অভিযুক্তকে সাজা দিতে পেরেছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক