,

এসএসসি পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি : ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপত্তা নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকের শঙ্কা

ssc-exam-300x180দেশের বিদ্যমান রাজনৈতিক কারণে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিরাপত্তা, পরীক্ষা পেছানো বা সময়সূচির পরিবর্তনের আশঙ্কা থাকায় উদ্বেগ প্রকাশ করেছে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। ব্রাহ্মণবাড়িয়ার অন্তত ১৫টি বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাকদের সঙ্গে কথা বলে এ উদ্বেগের কথা জানা গেছে।
আগামী ২ ফেব্রুয়ারি থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার গভ. মডেল গার্লস হাইস্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী সাবিকুন্নাহার রোজা জানায়, অবরোধ ও হরতালের মধ্যে পরীক্ষার হলে যাওয়া-আসার সময় রাস্তার অবস্থা নিয়ে ভয় হচ্ছে। প্রবেশপত্র আনতে গত মঙ্গলবার বিদ্যালয়ে গিয়ে অন্য পরীক্ষার্থীদের সঙ্গে দেখা হলে তারাও পরীক্ষার রুটিন পরিবর্তনের আশঙ্কায় উদ্বিগ্ন।
অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের গোলাম মোস্তফা, তৌসিফ আরাফাত, ইব্রাহীম খলিল, সারেবা সোবহান, আইডিয়াল রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সানজিদা আক্তার, কুয়াশা রশিদ, বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শাখার স্বপ্না আক্তার, জান্নাত আক্তার, উম্মে সাদিয়া ইসলামসহ অনেক শিক্ষার্থীই জানায়, এমনিতেই দেশের রাজনৈতিক অবস্থায় ভয় তাদের পিছু ছাড়ছে না। এখন অিস্থতিশীল এ অবস্থার কারণে সময়সূচিতে দুই পরীক্ষার মধ্যে যে বিরতি রাখা হয়েছে, সেখানে অন্য পরীক্ষা ঢুকিয়ে দিলে তা পরীক্ষার্থীদের জন্য বাড়তি চাপ হয়ে দেখা দেবে। এ রকম কোনো পদক্ষেপ না নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারা।
অন্নদা সরকারি বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী আজিজুলের মা সেলিনা বেগম বলেন, ‘ছেলেমেয়েদের ভালো ফল নিয়ে যতটা চিন্তায় আছি, তার চেয়ে বেশি দুশ্চিন্তা হচ্ছে পরীক্ষার রুটিন পরিবর্তন নিয়ে। তা ছাড়া রাস্তার যা অবস্থা! আল্লাহর ওপর ভরসা করে সন্তানকে কেন্দ্রে নেব। কী আর করা।’
ব্রাহ্মণবাড়িয়া রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী ফাহমিদা আক্তার জানায়, অনাকাঙ্ক্ষিত হরতালের কারণে শুক্রবার বা শনিবার পরীক্ষা পড়লে তা প্রস্তুতিতে খারাপ প্রভাব ফেলবে।
অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজনীন বলেন, অবরোধের কারণে পরীক্ষা নিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন। তিনি আরও জানান, তাঁর কেন্দ্রে ১২টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের আসন পড়েছে। কেন্দ্রসচিব হিসেবে সরকারের নির্দেশ অনুযায়ী পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘এ জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সুষ্ঠু পরিবেশেই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করছি।’ সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

prothom-alo.com

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ