ব্রাহ্মণবাড়িয়ায় বুলেট হত্যা মামলার আসামী জাকারিয়া গ্রেপ্তার
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়ার সরকারপাড়া মহল্লায় বাদশা আহমেদ বুলেট-(৩৬) হত্যা মামলার পলাতক আসামী ও শহরের কুখ্যাত সন্ত্রাসী জাকারিয়া-(৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকারিয়া দক্ষিণ পৈরতলার ফজলু মিয়ার ছেলে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি জাকারিয়াকে গ্রেপ্তারের কথা স্বীকার করেন।
উল্লেখ গত ২০১৩ সালের ১৬ নভেম্বর ইজিবাইকের ভাড়া নিয়ে শহরের কাজীপাড়ার সরকারপাড়া মহল্লার যুবকদের সাথে দক্ষিণ পৈরতলার কয়েকজন যুবকের বাদানুবাদের ঘটনা ঘটে। পরে সরকারপাড়া দক্ষিণ পৈরতলার যুবকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে সরকারপাড়ার কবির মিয়ার ছেলে বাদশা আহমেদ বুলেট গুলিবিদ্ধ হয়। আশংকাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় ওইদিন রাতেই সদর থানায় মামলা হয়। মামলা নং- -৪৩। গ্রেপ্তারকৃত জাকারিয়া এই মামলার এজাহারনামীয় আসামী।











