কুয়েত প্রবাসী ডা. সামিরা দেশে ফিরে অসহায় মানুষের সেবা করতে চান

news-image

সামিরা আফরিন। চীনের সুজো মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস ও ইন্টার্ন শেষ করে কুয়েতের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। ঢাকার গোপীবাগের মেয়ে সামিরা দেশে ফিরে অসহায় মানুষের সেবা করতে চান। সামিরার বাবা মোহাম্মদ ইলিয়াস ১৯৮৮ সালে জীবিকার তাগিদে কুয়েতে আসেন।মা রওশন আক্তার আসেন ১৯৯৩ সালে। বড় মেয়ে সামিরা আফরিন, ছোট মেয়ে জেরিন আনজুমের জন্ম হয় কুয়েতে। স্বামী ও সংসারের দেখাশোনার পাশাপাশি রওশন আক্তার ইন্টিগ্রেটেড ইন্ডিয়ান একটি স্কুলে শিক্ষকতা করেন।

কুয়েতের ইন্ডিয়ান স্কুলে পড়াশোনা করে দুই মেয়ে সামিরা ও জেরিন। জেরিন ইন্টিগ্রেটেড ইন্ডিয়ান স্কুলে টুয়েল্ভ (ইন্টার) ক্লাসে পড়ছেন। ২০১২ সালে কুয়েতের আব্বাসিয়া ইন্ডিয়ান সেন্টাল স্কুল থেকে সামিরা আফরিন উচ্চ মাধ্যমিক শেষ করার পর মেডিকেলে পড়াশোনা করতে ২০১৩ সালে চলে যান চীনে। সেখানে সামিরা ভর্তি হন সুজো মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। চলতি বছরে সামিরা এমবিবিএস ও ইর্ন্টান কোর্স শেষ করে গত ১২ জুলাই কুয়েতে আসেন।

সামিরা আফরিন বলেন, ‘প্রথমে আমি কৃতজ্ঞ আমার বাবা-মায়ের প্রতি। তারা আশীর্বাদ ও পরিশ্রম করে যাচ্ছেন আমাদের দুই বোনের জন্য। ডাক্তারি লাইসেন্স পরীক্ষাসহ কিছু পরীক্ষা রয়েছে সেটা শেষ করার পর আমি বাংলাদেশে ফিরে যাব। দেশে ফিরে দুস্থ ও অসহায় মানুষদের সেবায় নিজেকে উৎসর্গ করে দিতে চাই।’ ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে ইউকেতে (যুক্তরাজ্যে) নিউরোলজিস্টের ওপর পড়াশোনা করা। আমার জন্য দোয়া করবেন আমি যেন নির্দিষ্ট লক্ষ্যে পোঁছাতে পারি। মাবনসেবায় নিজেকে উৎসর্গ করতে পারি।’

সামিরার রওশন আক্তার বলেন, ‘বিদেশের মাটিতে পরিবার-পরিজন নিয়ে থাকা, ঠিকঠাক মতো দেখাশোনা করা, ছেলে-মেয়ের সুন্দর ভবিষ্যৎ গড়া খুবই কষ্টকর। তবে দেখা যায়, বেশিরভাগই কাছে ব্যস্ত থাকে, টাকার পিছে দিনরাত ছুটতে থাকে। সম্পদ বাড়ানোর চেষ্টায় থাকে। আসলে একজন বাবা-মায়ের সবচেয়ে বড় সম্পদ হলো তার সন্তান। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা সব অভিভাবকের প্রধান লক্ষ্য হওয়া উচিত। অন্য সম্পত্তির দিকে ছুটতে ছুটতে আমরা অনেক সময় আসল সম্পত্তির দিকে খেয়ালই রাখি না।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার