সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত ১৫২ জন

news-image

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় (১৩ জুলাই সকাল ৮টা থেকে ১৪ জুলাই সকাল ৮টা) ১৫২ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে মিটফোর্ড হাসপাতালে ৩৫ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩০ জন, হলিফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালে ১০ জন, বারডেম হাসপাতালে ২ জন, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে ৪ জন, স্কয়ার হাসপাতালে ৯ জন, সেন্ট্রাল হাসপাতালে ২২ জন, কাকরাইলস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে ৮ জন, খিদমা হাসপাতালে ৫ জন, সালাউদ্দিন হাসপাতালে ১০ জন ভর্তি।

দৈনিক জাগরণকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ও চিকিৎসক আয়েশা আক্তার।

সরকারি তথ্যে দেখা যায়, চলতি বছরের জুন মাস থেকেই রাজধানীতে ডেঙ্গুজ্বরে আক্রান্তদের সংখ্যা হুড়হুড় করে বাড়তে থাকে। মে মাসের (১৩৫ জন) চেয়ে জুন মাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১১গুণেরও বেশি। এতে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১৫৬৬। জুলাই মাসে (১৪ তারিখ পর্যন্ত) নতুন আক্রান্তের সংখ্যা ৪০৫। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। এছাড়া গত এপ্রিলে ২ জনের মৃত্যু হয়েছে।

হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, এ বছরের জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত ঢাকায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৪২২০ জন। বর্তমানে ভর্তি আছে ৯২৩ জন। বাকিরা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন এলাকার বাইরের ২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ জন। তারা সবাই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। এছাড়াও চট্টগ্রাম বিভাগে ৩ জন ও খুলনা বিভাগে ৪ জন আক্রান্ত হয়েছিলেন। তারা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। জাগরণ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক