,

২০২০ সালেই আকাশে দেখা যাবে কৃত্রিম চাঁদ!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ একে চন্দ্র, দুইয়ে পক্ষ আর বলা যাবে কিনা কে জানে! তবে নিশ্চিত গাওয়া যাবে– চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আসলে খুব তাড়াতাড়িই এক আকাশে দুই চাঁদ দেখা যেতে পারে। এই দ্বিতীয় চাঁদ তৈরি করছে চিন। এটাই হতে চলেছে প্রথম কৃত্রিম চাঁদ। এখনও পর্যন্ত বিভিন্ন সংবাদমাধ্যমের যা দাবি তাতে বছর দুয়েকের মধ্যেই এই কাণ্ড করতে চলেছে চিন। রাস্তার বাতিস্তম্ভের পরিবর্তে এই চাঁদই পথে আলো দেবে। এতে বিদ্যুতের সাশ্রয় হবে বলে জানা যাচ্ছে। কম খরচে পথ দেখাবে চাঁদের আলো।

চিনা দৈনিকের খবরে জানা গিয়েছে, দক্ষিণ সিয়াচেন প্রদেশের চেংদু শহরে এই কৃত্রিম চাঁদের নির্মাণকাজ চলছে। ২০২০ সালে হবে পরীক্ষামূলক উৎক্ষেপণ। আর সেটা যদি সফল হয় তবে এমন আরও তিনটি চাঁদ আকাশে পাঠাবে চিন। তিয়ান ফু নিউ এরিয়া সায়েন্স সোসাইটির তরফ থেকে সংস্থার কর্ণধার উ চানমেং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সমস্ত পরীক্ষা সফল হলে ২০২২ সালে যে চাঁদটিকে পাঠানো হবে সেটিই স্থায়ী ভাবে আকাশে থেকে আলো দেবে ওই এলাকায়। যা সামাজিক ও বাণিজ্যিক দিক থেকে সম্ভাবনাময় এক দিককে তুলে ধরবে।

চিনা দৈনিকের দাবি, ওই নকল চাঁদ সূর্যের আলোকে প্রতিফলিত করে আলো দেবে। অবিকল সত্যি চাঁদের মতোই। আর এই কৃত্রিম চাঁদের আলো নাকি সত্যি চাঁদের আলোর থেকেও আট গুণ উজ্জ্বল হবে। আর তাতে বছরে প্রায় সতেরো কোটি ডলারের বিদ্যুৎখরচ কমবে। রাতের পথে কোনও স্ট্রিট ল্যাম্প জ্বালানোর প্রয়োজনই পড়বে না।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান