,

হঠাৎ মালয়েশিয়ায় ৩০০ বাংলাদেশি আটক

news-image

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের চলমান অভিযানে বাংলাদেশিসহ ৫২৫ জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। দেশটির ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতু ইন্দিরা খাইরুল দাজাইমি বিন দাউদের নেতৃত্বে ১৭৫ জন অভিবাসী বিভাগের কর্মকর্তা ও এসএসএম, জিপিএনসহ মোট ২৪৭ জন কর্মকর্তা এ অভিযানে অংশ নেন।

ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৩টায় নগরীর কোটা রায়া, জালান সিলাং বাস স্টেশন ও পুডু এলাকার অলি-গলিতে ব্যাপক অভিযান শুরু করে সংশ্লিষ্ট বিভাগ। এ সময় অবৈধদের পাশাপাশি বৈধরাও পালাতে থাকেন। দীর্ঘ সময় পরিচালিত এ অভিযানে এক হাজার ৭০৯ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করে। এর মধ্য থেকে ৩০০ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করে।

ইমিগ্রেশন প্রধান দাতুক দাতু ইন্দিরা খাইরুল দাজাইমি জানান, আটকদের কাছে বৈধ কোনো নথিপত্র না থাকায় এবং ভিসা আইন অনুযায়ী নির্দিষ্ট স্থানে কাজ না করায় তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি) এর অধীনে আরও ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর