,

ব্রাহ্মণবাড়িয়া এসে জামিন নিলেন মীর নাসির

Meer Nasirআমিরজাদা চৌধুরী : বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির অভিযোগে দায়ের করা মামলায় আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মন্ত্রী মীর নাছির উদ্দিন। 
গত ২৩ ডিসেম্বর তারেক রহমান, রুহুল কবির রিজভী ও মীর নাছির উদ্দিনের বিরুদ্ধে জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলার তিন নম্বর আসামি ছিলেন মীর মো. নাছির উদ্দিন। 
আসামিপক্ষের আইনজীবি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান জানান, মীর নাছির উদ্দিন উচ্চ আদালত থেকে গত ৬ জানুয়ারি চার সপ্তাহের জামিন নেন। আদালতের নির্দেশ অনুসারে নির্ধারিত সময়ের মধ্যেই তিনি ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হন। ওই আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক তার জামিন মঞ্জুর করেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ