মক্কায় আরো ২ বাংলাদেশি হজযাত্রীর মৃ*ত্যু

news-image

গতকাল শুক্রবার (১২ জুলাই) মক্কায় এ দু’জন হজযাত্রীর মৃ*ত্যু হয়। আবুল হাশেম (পাসপোর্ট নম্বর- বিকিউ ০১০৪৪১৪ ও পিলগ্রিম আইডি- ০১৪২০৩৯) তানভীর ট্রাভেলসের মাধ্যমে গত ১১ জুলাই বিজি ৩০১৯ ফ্লাইটযোগে সৌদি আরবে যান। তিনি মক্কায় হোসাইন মারজুক আল ফাহমি হোটেলে অবস্থান করছিলেন।

মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃ*ত্যু হয়েছে। তারা হলেন- কুমিল্লার মুরাদনগর থানার আন্দিকোট গ্রামের আবুল হাশেম (৬১) ও বগুড়ার সোনাতলা থানার বালুয়া গ্রামের সালজার রহমান (৬১)।

এছাড়া সালজার রহমান (পাসপোর্ট নম্বর বিএক্স ০২৬৫৭৯৬ ও পিলগ্রিম আইডি ০৭৫২২৭৫) এহসান এয়ার ট্রাভেলসের মাধ্যমে গত ৮ জুলাই বিজি ৩০১১ ফ্লাইটযোগে সৌদি আরব যান। তিনি মক্কার আজিজিয়া এলাকায় শরিফা বিনতে মোহসানের বাড়িতে অবস্থান করছিলেন।

এ দু’জন নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট তিনজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। তাদের আগে গত ৬ জুলাই মক্কায় রাজধানীর পল্লবীর বাসিন্দা সেলিম (৫৬) মারা যান। ঢাকা জেলার বাসিন্দা সেলিমের পাসপোর্ট নম্বর বিকে ০৫৭৭৫৬৪।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার