বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আচ্ছা এই নবদম্পতি সম্পর্কে আপনি কতটুকু জানেন?

21-1421839101-sohaবিনোদন প্রতিবেদক : খুব সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই জুটি। লিভ টুগেদার জীবনের অবসান ঘটিয়ে গতও ২৫ জানুয়ারি পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই তারকাদম্পতি। আজকের আয়োজনে বিয়ে নিয়ে নয় রয়েছে এই তারকা জুটির সম্পর্কে এমন সব অজানা তথ্য, যা আপনি আগে জানতেন না। আর দেরি না করে চলুন জেনে নিই সেই সব অজানা তথ্যগুলো।

(১) গত বছর কুনাল খেমু প্যারিসে সোহা আলী খানকে বিয়ের প্রস্তাব দেন।

(২) নবাব পরিবারের কন্যা হলেও খুব সাদামাটাভাবে বিয়ে সম্পন্ন করার ইচ্ছা কুনাল-সোহা দু’জনেরই ছিল। এই ব্যাপারটি এখন আর অজানা না থাকলেও আপনি কি জানেন সোহা আলী খান মা হতে ভয় পান। এতো গুরুদায়িত্ব তিনি পালন করতে পারবেন না এমনটাই সোহা মনে করেন।

(৩) আচ্ছা আপনি কি জানেন এই লাভবার্ডের প্রথম দেখা কোথায় হয়েছিলো? তবে শুনুন, প্রথম দেখাটি ২০০৯ সালে ঢুন্তে রেহ জাওয়েগে সিনেমার সেটে দেখা হয়। তবে প্রথম দেখাতেই প্রেমের ব্যাপারটি ঘটেনি। উল্টো দুজনেরই মনে হয়েছে তারা কেউ কারও জন্যই ঠিক নন।

(৪) সোহা আলী খানের বেশ বাধ্য কুনাল। প্রেমিকা যে সিদ্ধান্ত নেন তাতে কুনাল শতভাগ বিশ্বাস রাখেন কেননা প্রেমিকা আর বর্তমানে স্ত্রী যে অক্সফোর্ড থেকে পড়াশোনা শেষ করা অভিনেত্রী।


(৫) বিয়ের উপহার হিসিবে সোহা আলী খানের মা শর্মিলা ঠাকুর মুম্বাইয়ে একটি অভিজাত ফ্ল্যাট গিফট করেন।

(৬) কুনালের সাথে শাশুড়ি শর্মিলা ঠাকুরের দেখা হবার ঘটনাটিও অত্যন্ত মজার। এই দিন কুনাল ৯৯ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন কুনালকে না জানিয়েই সোহা তার মাকে ডাকেন। শর্মিলা এমন সময়ই হাজির হন যখন কুনাল বাথটাবে শুয়ে শুটিং করছিলেন।

(৭) জানা যায় শীতের শেষের দিকে ইউরোপে হানিমুনের উদ্দেশ্যে রওনা দেবেন সোহা-কুনাল।