মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহায় ৯ দিনের ছুটি!

news-image

ডেস্ক রিপোর্ট : বছর ঘুরে আবারও মুসলিম ধর্মাবলম্বীদের দুয়ারে কড়া নাড়ছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। মুসলমানদের দ্বিতীয় বৃহৎ এই ধর্মীয় উৎসবকে ঘিরে ক’দিনের মধ্যেই শুরু হয়ে যাবে পশুর হাটের ব্যস্ততা। কোরবানির পশু কিনতে দেশের সকল পশুর হাটে বিক্রেতাদের ভিড় থাকবে উপচে পড়া।

এ বছর ঈদুল ফিতর বা রোজার ঈদে সরকারি কর্মজীবীরা লম্বা ছুটি পেয়েছেন। ঈদুল আজহায়ও তাদের জন্য সুখবর। এবার কোরবানির ঈদে সরকারি চাকুরিজীবীরা অন্তত ৯ দিনের ছুটি পাবেন। মাত্র একদিন ছুটি নিতে পারলেই টানা ৯ দিনের ছুটি মিলে যাবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের ১২ আগস্ট (সম্ভাব্য) ঈদ হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) এরইমধ্যে ঘোষণা দিয়েছে, আগামী ১১ আগস্ট মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন হতে পারে।

আর যেহেতু সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ হয় সেই হিসাবেও চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদ হবে ১২ আগস্ট।

যদি ১২ আগস্ট বাংলাদেশে ঈদ হয় তবে সরকারি চাকুরিজীবীরা ১১, ১২ ও ১৩ আগস্ট ছুটি পাবেন। আগের দুদিন ৯ ও ১০ আগস্ট নিয়মিত সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটির পর ১৪ আগস্ট অফিস খোলা। এর পরের দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি। শোক দিবসের ছুটির পর ১৬ ও ১৭ (শুক্র ও শনিবার) দু’দিন আবারও নিয়মিত সাপ্তাহিক ছুটি।

ফলে পাক্কা ৯ দিনের ছুটি কাটাতে সরকারি কর্মজীবীদের শুধু ১৪ আগস্ট একদিন ছুটি নিতে পারলেই হবে।

যদিও গেল ঈদুল ফিতরে ছুটির আগে-পরে সাপ্তাহিক ছুটি, লাইলাতুল কদরের ছুটির মধ্যে থাকা কর্মদিবসটিকে ছুটি ঘোষণার আওতায় আনা হয়নি।

গত বছর মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপিত হয়েছিল ২১ আগস্ট আর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়েছিল ২২ আগস্ট।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক