৯০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে ইইউ

news-image

ডেস্ক রিপোর্ট : ইউরোপের দেশগুলোতে বসবাসরত ৯০ হাজার অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এজন্য দুই বছর আগে বাংলাদেশ ও ইইউ-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ফেরত পাঠানোর এই পদ্ধতিটির নাম স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)।

বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, নাগরিকদের ফেরত নিতে তারা প্রস্তুত। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলো আইনি প্রক্রিয়া শেষ করতে না পারায় বাংলাদেশিদের ফেরত পাঠাতে পারছে না। তবে ইউরোপে অবস্থানকারী বাংলাদেশিদের সংখ্যা নিয়েও আপত্তি রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত মাত্র ১৯০ জন বাংলাদেশিকে এসওপির আওতায় ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ১৬০ জন জার্মানি থেকে। বাকিরা গ্রিস ও অস্ট্রিয়ার। ইউরোপে অবস্থানকারী অবৈধ বাংলাদেশিদের সংখ্যা নিয়ে খোরশেদ আলম খাস্তগীর বলেন, ঠিক কত সংখ্যক বাংলাদেশি ইউরোপে অবৈধভাবে বসবাস করছেন তার সঠিক হিসাব নেই। দেশগুলো একেক সময় একেক তথ্য জানায়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার