বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসছে গুগল গ্লাস ২

6c7f6487b28198506fb9de1671ef6abc-glass2-970-80আন্তর্জাতিক ডেস্ক : স্মার্টগ্লাসের দ্বিতীয় সংস্করণ তৈরির কথা নিশ্চিত করেছে গুগল। সহজলভ্য হওয়ার আগেই হঠাৎ করে গুগল গ্লাসের প্রথম সংস্করণটি বিক্রি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়ে প্রযুক্তি বিশ্বকে কিছুটা চমকে দিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে বেশ কিছু হালনাগাদসহ নতুন সংস্করণ তৈরির কথা নিশ্চিত করে আবারও ক্ষেত্রটিতে আশা জাগিয়েছে প্রতিষ্ঠানটি। খবর আইএএনএসের।

পরিধেয় প্রযুক্তিপণ্য হিসেবে দীর্ঘদিন ধরেই গুগল গ্লাস নিয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। কিন্তু পণ্যটি গ্রাহকদের ঠিকমতো খুশি করতে পারেনি। তাই হঠাৎ করে বাজার থেকে পণ্যটি তুলে নেওয়ার ঘোষণা দেওয়ায় বাজার বিশ্লেষকেরা আশঙ্কা করছিলেন, গুগল হয়তো এই পরিধেয় প্রযুক্তিপণ্যের ব্যবসা থেকে হাত গোটাচ্ছে! কিন্তু গুগল প্লাসে এক পোস্টে গুগল কর্তৃপক্ষ নতুন সংস্করণের স্মার্টগ্লাস আনার ঘোষণা দিয়ে তাদের আগ্রহ ধরে রাখার এ বিষয়টি নিশ্চিত করেছে।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা সামনের দিকে চেয়ে রয়েছি। আমরা ধারণা থেকে বাস্তবসম্মত পণ্য তৈরিতে রোমাঞ্চ অনুভব করি। আমাদের এই পটপরিবর্তনের মাধ্যমে এক্সপ্লোরার প্রোগ্রামটিকে গুটিয়ে নিচ্ছি এবং সামনে যে পণ্যটি আসবে তার ওপর মনোযোগ দিচ্ছি।

ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, এ বছরই নতুন সংস্করণের স্মার্টগ্লাস বাজারে ছাড়বে গুগল। বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, গ্লাস ২-এ ইনটেলের চিপ ব্যবহৃত হতে পারে এবং এতে দীর্ঘদিন চার্জ থাকবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা