বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ বেশী নাসিরনগরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

Nasirnagar (Shorisha)Pictureআকতার হোসেন ভুইয়া : নাসিরনগরে এবার সরিষার বাম্পার ফলনের  আভাষ পেয়ে শরিষা চাষীরা বেজায় খুশি। চলতি মৌসুমে আবহাওয়া প্রতিকূলে থাকায় কোন প্রকার ক্ষতি হয়নি তৈল জাতীয় এ ফসলে। ফলনও ভাল হয়েছে।  সরিষা ক্ষেতের হলুদিয়া প্রাকৃতিক সৌন্দর্য ভরে তুলেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। এ যেন প্রকৃতির রুপের খেলা। মাঠে মাঠে এখন ফুলে ফুলে ভরা হলুদ রংয়ের সরিষার সমারোহ। অল্প খরচে অধিক মুনাফা হবে বলে কৃষকের মুখে হাসি দেখা যাচ্ছে।  উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় এবার  ৫ হাজার হেক্টর জমিতে সরিষা চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আবহাওয়া অনুকুলে থাকায় কৃষকরা এবার অতিরিক্ত অথ্যাৎ ৫ হাজার ৬শ‘ ৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। কৃষকরা জানায়, সরিষা চাষে দ্বিগুন লাভ। তাছাড়া ফুল ও পাতা ঝরে জৈবসার তৈরি করে জমির উর্বরা শক্তি বৃদ্ধি করে। সে কারনে এ জমিতে পরবর্তীতে রাসায়নিক সারের প্রয়োজন হয় না ও ধানের ফলনও ভাল হয়। তাই এবারের মৌসুমে এ উপজেলায় ব্যাপক সরিষা চাষ হয়েছে। কৃষকরা আশা করছে, আবহাওয়া অনুকুলে থাকলে এবং প্রাকৃতিক কোন দূর্যোগ না হলে এবার সরিষার রেকর্ড পরিমাণ বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন  জানান, ধানের সঠিক মূল্য না পাওয়ায় কৃষকরা ধান ফলনের চেয়ে সরিষার প্রতি আগ্রহ বাড়ছে। তাছাড়া নাসিরনগরের মাটি সরিষা আবাদের জন্য খুবই উপযোগী। এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশী সরিষা চাষ করা হয়েছে। এ বিষয়ে কৃষি বিভাগ কৃষকদের সব ধরনের সহায়তা প্রদান করে হচ্ছে ।

                           

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা