বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সেবিকা লাঞ্চিত : কর্মবিরতি চলছে

Brahmanbaria sadar hospitalনিজস্ব প্রতিবেদক : সেবিকাকে মারধর করার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে সেবিকাদের কর্মবিরতি চলছে। সোমবার রাতে সিনিয়র সেবিকা মর্জিনা বেগম (৩২) মেডিসিন ওয়ার্ডে কর্মরত অবস্থায় রোগীর এক স্বজন শারিরীক ভাবে লাঞ্চিত করে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সেবিকারা ওয়ার্ডের কাজ বন্ধ করে দিয়ে হাসপাতালের তত্বাবধায়কের কক্ষের সামনে জমায়েত হয়। খবর পেয়ে তত্বাবধায়ক ডাঃ আকবর হোসেন চৌধুরী ঘটনাস্থলে পৌছে তাদের সাথে সমঝোতার চেষ্টা চালায়। তত্বাবধায়ক সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে থানায় মামলা হবে। সদর হাসপাতালে সেবিকা সুপার ভাইজার শংকরী রানী কর্মকার জানান, বিভিন্ন সময়ে বহিরাগত সন্ত্রাসীরা সেবিকাদের নাজেহাল করে থাকে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সহযোগীতা পাওয়া যায়না। এতে সেবিকারা নিরাপত্তা হীনতায় ভুগছে।