,

‘সিঙ্গাপুরে বাঙালিদের কাজটি দেখে মুগ্ধ হয়েছি’

news-image

ডেস্ক রিপোর্ট : সিঙ্গাপুরের বুগিজ শহরে নর্থ ব্রিজ সেন্টারের সিটিবুক রুমে এখন থেকে বিভিন্ন ভাষাভাষী বইয়ের পাশাপাশি পাওয়া যাবে বাংলা ভাষার বই। ৭ জুলাই রোববার বিকেলে বাঙালি সাহিত্যপ্রেমীরা কেক কেটে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। বেলাল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিটিবুক রুম বইবিতানের কর্ণধার ওয়ান চিং। তিনি জানান ‘বিভিন্ন ভাষাভাষী বইয়ের পাশাপাশি এখানে বাংলা ভাষার বই বিক্রি হচ্ছে, এটি একটি চমৎকার কাজ হতে যাচ্ছে এবং আমি সত্যিই খুব আনন্দিত।’

অনুষ্ঠানের আয়োজক জাকির হোসেন খোকন বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহজলভ্যতা ও বাংলা ভাষার বই পাওয়ার দুষ্প্রাপ্যতার জন্য প্রবাসী বাঙালিদের পাঠাভ্যাস হারিয়ে যাচ্ছে। শুধু বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই কাজটি করা।’ আবুল হোসেন, আল মাহমুদ, রুদ্র গোস্বামী, রফিক আজাদের কবিতা পড়েন মহিউদ্দিন বিকাশ নাথ, মিনহাজ, রিপন চৌধুরী, সাইফ তমাল, নুরুল আলম, নিজামুল ও মনির আহমদ।

বিশেষ অতিথি ইতালির নাগরিক, ভাষা গভেষক কেরোলা লোরিয়া বলেন, ‘সিঙ্গাপুরে তোমাদের এই কাজটি দেখে আমি মুগ্ধ হয়েছি, আমিও বেশকিছু বাংলা বই ইতালিয়ান ভাষায় প্রকাশ করেছি, তোমাদের এই কাজ দীর্ঘদিন বেঁচে থাকুক।’ এরপরে তিনি জীবনানন্দের ঘাস কবিতাটি বাংলায় ও ইতালিয়ান ভাষায় পড়ে শোনান। আয়োজকরা জানান, এই বিতান থেকে এখন যে কোনো বাংলা ভাষার বই অর্ডার করা যাবে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোহর খান ও সুমন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর