,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকে আগুন, হাতবোমার বিষ্ফোরণ, ভাংচুরে মধ্য দিয়ে অবরোধ চলছে, গ্রেফতার ১৩

B Baria Mapনিজস্ব প্রতিবেদক : বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধে ব্রাহ্মণবাড়িয়া শহরের আভ্যন্তরীন সড়কে হালকা যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ কোন যান বাহন ছেড়ে যায়নি। সিডিউল বিপর্যয়ের কারনে কয়েক ঘন্টা বিলম্বে ট্রেন চলাচল করছে। শহরের বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি সদস্যরা টহল দেয়। গত সোমবার রাতে শহরের শেরপুর কবরস্থানে টহল পুলিশের গাড়ি লক্ষ করে হাত বোমা ছুড়ে একদল দুর্বৃত্ত। কাউতলী, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড, শেরপুর মাজার গেইট, পীরবাড়ি, ঘাটুরা, দক্ষিণ পৈরতলাসহ বেশ কয়েকটি স্থানে ১৫/২০টি হাত বিষ্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রাত পৌনে ৯টার দিকে দুর্বৃত্তরা শহরের পীরবাড়ি এলাকায় ২টি মালবাহী ট্রাক ভাংচুর ও একটি ট্রাকে পেট্রোল বোমা ছুড়লে আগুন ধরে যায়। এতে ট্রাকের চালক আহত হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, সোমবার রাত থেকে এখন পর্যন্ত ১৩জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর