নাসিরনগরে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
আকতার হোসেন ভুইয়া : নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা, মিলাদ মাহফিল ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ, অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ আল ইছলাহী প্রমূখ। পরে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শায়েখ শাহ সাইদুর রহমান।











