মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমধ্যসাগরে ১ নৌকায় ৭৫ জন, পানি খেয়ে কাটিয়েছেন ৪ দিন

news-image

ডেস্ক রিপোর্ট।। তিউনিসিয়া থেকে সম্প্রতি দেশে ফেরত আসেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাঘেরবাড়ি গ্রামের সেন্টু মিয়া। তিনি তাঁর অভিজ্ঞতা বর্ননা দিতে গিয়ে বলেন, ভূমধ্যসাগরের উত্তাল ঢেউয়ে মধ্যে ছোট্ট একটি নৌকায় আমরা ৭৫ জন ছিলাম। সবাই যেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। কখনও মনে হতো সাগরের মধ্যেই না খেয়ে মারা যাবো। ভাবিনি বেঁচে দেশে ফিরতে পারবো।

সেন্টু জানান, তার পাঁচ বছর বয়সী দুই যমজ ছেলে রয়েছে। ৪ ভাইয়ের মধ্যে সেন্টু সবার বড়। অভাবের সংসারে স্কুলের গন্ডি পেরোতে পারেননি। বাবা কৃষি কাজ করে কোনোমতে সংসার চালান। পরিবারের বড় ছেলে হওয়ায় এক সময় সংসারের ভার পড়ে ওপর। কিশোর বয়সেই ঢাকায় একটি বইয়ের ছাপাখানায় কাজ নেন। এর কিছু দিন পর ধারদেনা করে ছোট ভাই মিন্টুকে কাতারে পাঠান। কাতারে অবস্থানকালে মিন্টুর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার হামিদের বন্ধুত্ব গড়ে ওঠে। হামিদের ভাই ইতালি থাকেন। মিন্টুর স্বপ্ন জাগে বড় ভাই সেন্টুকে ইতালি পাঠাবেন। এ ব্যপারে সেন্টু বন্ধু হামিদের সঙ্গে কথা বলেন। সাড়ে আট লাখ টাকায় সেন্টুকে হামিদের ভাই ও তার সহযোগিরা ইতালি পৌঁছে দিবেন বলে চুক্তি হয়। চুক্তি মোতাবেক সেন্টুর পরিবার ধারদেনা করে হামিদের ভাইয়ের কথা মতো সাড়ে আট লাখ টাকা নির্দিষ্ট ব্যাংকে জমা দেয়।

সেন্টু জানান, এরপর এ বছরের ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিমানবন্দর থেকে দুবাই, মিসর হয়ে লিবিয়ার বেনগাজি এলাকার একটি ক্যাম্পে পৌঁছাই। সেখানে এক সপ্তাহ থাকার পর দালাল রফিকুল ইসলাম আমিসহ ৫জনকে সেখান থেকে নিয়ে অন্য আরেকটি রুমে আটকে রাখে। দালাল সেলিম আমার কাছে আরও এক লাখ টাকা দাবি করে। প্রায় ৪মাস থাকার পর ইতালির উদ্দেশে আমিসহ ৭৫ জনকে সাগর পাড়ে নিয়ে যায়। এরপর অস্ত্রের মুখে মোবাইল ফোন কেড়ে নিয়ে আমাদের তোলা হয়। গাদাগাদি করে ৭৫ জন নৌকায় উঠে ইতালির উদ্দেশে রওনা হই। কয়েক ঘণ্টা যাওয়ার পর নৌকার তেল শেষ হয়ে যায়। ছোট্র নৌকাটি তখন ভূমধ্যসাগরে ভাসতে থাকে ।

তিনি আরও বলেন, সাগরে ব্যাপক ঢেউ ছিল। কোনও ধরনের খাবার ছিল না আমাদের সঙ্গে। শুধু পানি খেয়ে নৌকায় ৪দিন কেটে যায়। খাবার না থাকায় সবার জীবনই মৃত্যুর সন্ধিক্ষণে ছিল। ৪দিনের মাথায় একটি তেলের জাহাজ সাগর দিয়ে যেতে দেখি। আমরা ওই জাহাজকে হাত ইশারা করে ডাকার চেষ্টা করছিলাম। অনেকেই নৌকা থেকে লাফিয়ে জাহাজের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তিউনিসিয়ার তেলবাহী জাহাজের লোকজন এসে আমাদের জাহাজে ওঠান। তারপর ওই জাহাজে কেটে যায় ১০ দিন। পরে জাহাজকর্মীরা সংশ্লিষ্টদের বিষয়টি জানালে আমাদের বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। তৃতীয় ধাপে গত ২৫ জুন আমি দেশে ফেরার সুযোগ পাই। ২৬ জুন গ্রামের বাড়িতে ফিরে আসি।

সেন্টু বলেন, দালাল জনি ও সেলিমের মোবাইল ফোন এখন বন্ধ। আমি এখন কী করবো কিছুই বুঝতে পারছি না। সেন্টুর বাবা চানু মিয়া বলেন, ঋণ, জমি বন্ধক ও আত্মীয়দের কাছ থেকে ধার নিয়ে সাড়ে ৮লাখ টাকা দালালদের দেয়া হয়। এখন আমাদের আর কিছুই রইলো না। কবে এই ঋণ শোধ করতে পারবো সেটাও জানি না। সেন্টু দেশে ফিরলেও ঋণের বোঝায় পরিবারের সদস্যদের চোখে-মুখে এখন হতাশার ছাপ। উৎস: বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক