শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে দুর্ঘটনায় নিহত বাংলাদেশি তরুণের নামে সড়ক

news-image

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দু*র্ঘটনায় নিহত বাংলাদেশি তরুণের নামে একটি সড়ক স্থাপন করা হয়েছে। ১১ বছর আগে ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি কুইন্স বুলোভার্ডে তরুণ সাইকেল আরোহী আসিফ রহমানের সড়ক দু*র্ঘটনায় নি*হত হন। তারই নামে ওই রাস্তার নামকরণ করা হয়েছে ‘আসিফ রহমান ওয়ে’। শনিবার স্থানটিতে নামফলক স্থাপন করা হয়। বেসরকারিভাবে এটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করে ‘ট্রান্সপোর্টেশন অলটারনেটিভ’।

নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয়মুখ, লেখিকা ও সংস্কৃতিসেবী লিজি রহমান ও প্রয়াত শরিফুর রহমান বাচ্চুর জ্যেষ্ঠ সন্তান সংগীত শিল্পী আসিফ রহমান। সাইকেল ছিল তার প্রিয় বাহন। প্রতিদিন তিনি সাইকেলেই কর্মক্ষেত্রে যাওয়া-আসা করতেন।

সন্তানের অকাল মৃ*ত্যুতে লিজি রহমান নিরাপদ সড়ক আন্দোলন গড়ে তোলার এক অসাধারণ উদ্যোগ নেন। দিনের পর দিন তিনি অবস্থান নেন দুর্ঘ*টনাস্থলে। আসিফের ব্যবহৃত সাইকেলের আদলে স্থাপন করেন একটি প্রতীকী সাইকেল এবং দাবি জানান, কুইন্স বুলোভার্ডে একটি পৃথক ‘সাইকেল লেন’-এর। এ ব্যাপারে তিনি সহযোগিতা পান আসিফের সতীর্থ সাইকেল আরোহীদের। ক্রমে তার সমর্থনে এগিয়ে আসতে থাকেন জনপ্রতিনিধিরা।

এ ঘটনায় এগিয়ে আসেন উল্লেখযোগ্য সংখ্যক কাউন্সিলম্যান এবং মেয়র বিল ডিব্লাজিও স্বয়ং। পরে বেসরকারি উদ্যোগে স্থাপিত হয় ‘আসিফ রহমান ওয়ে’। অনুষ্ঠানে লিজি রহমানের সঙ্গে তার মেয়ে মৌমিতা রহমান, ছেলে নাফিস রহমানও উপস্থিত ছিলেন। নাম ফলক স্থাপনের এই অনুষ্ঠানে আসিফের সতীর্থ একদল সাইক্লিস্ট কুইন্স বোরো প্লাজা থেকে সাইকেল চালিয়ে এসে যোগ দেয়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা