,

মিস ইউনিভার্স হলেন কলম্বিয়ার পলিনা ভেগা

60908_msবিনোদন প্রতিবেদক : এবারের মিস ইউনিভার্স হয়েছেন কলম্বিয়ার সুন্দরী পলিনা ভেগা। বিশ্বের ৮৮টি দেশের সুন্দরীদের হারিয়ে ‘মিস ইউনিভার্স’র মুকুট জিতে নেন ২২ বছর বয়সের এ তরুণী। এই মুকুট জয়ে দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের নিয়া সানচেজ। প্রতিযোগিতার তৃতীয় সেরা সুন্দরী নির্বাচিত হযেছেন মিস ইউক্রেনের মুকুট বিজয়ী দিয়ানা হারকুশা। পলিনা এর আগে মিস কলম্বিয়ার মুকুট জিতেছিলেন, আর নিয়ার মাথায়ও উঠেছিল মিস ইউএসএ’র মুকুট। ২৫শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে আয়োজিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে পলিনার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেয়া হয়। কলম্বিয়ার বারানকিলার তরুণী পলিনা বর্তমানে ব্যবসায় প্রশাসনে পড়ছেন। সম্মাননজনক এ মুকুট জয়ের পর উচ্ছ্বসিত পলিনা বলেন, এটা আমার এগিয়ে চলার পাথেয়। তবে, এ ধরনের বিশ্ব মঞ্চে এবারই প্রথম উঠলাম এবং এবারই শেষ। এখন আমি পড়াশোনায় মন দেবো। গ্র্যান্ড ফিনালের আগে পলিনা বলেছিলেন, এতো বড় মঞ্চে নারীর প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য স্বপ্নের এবং সৌভাগ্যের। কেবল সৌন্দর্যের  ব্যাপারেই নারীর সচেতন হওয়া  প্রয়োজন নয়; পেশা, মেধা ও ব্যক্তিজীবনে পরিশ্রমের ব্যাপারেও সচেতনতা বাড়ানো জরুরি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর