,

এইচএসসি’র ফলাফল প্রস্তুত

news-image

চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল প্রস্তুত। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি পেলেই তা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন এই বোর্ড কর্মকর্তা।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল প্রস্তুত করা আছে। ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর অনুমতি চেয়েছি। তিনি অনুমতি দিলেই ফল প্রকাশ করা হবে।ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে আগামী ২০, ২১ বা ২২ জুলাইকে সম্ভাব্য তারিখ ধরা হয়েছে। প্রধানমন্ত্রী সম্মতি দিলে তিন দিনের যেকোনো একদিন ফল প্রকাশ করা হবে।

তবে প্রধানমন্ত্রী চাইলে এই তারিখের আগে কিংবা পরেও ফল প্রকাশ করা হতে পারে।প্রথা অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দিয়ে সংবাদ সম্মেলন করে ফল প্রকাশ করা হয়।প্রসঙ্গত, গত ২ এপ্রিল শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী অংশ নেন। ব্যবহারিক ও মোখিক মিলিয়ে পরীক্ষা শেষ হয় ২১ মে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর