মালয়েশিয়ায় কারের ভিতর থেকে বাংলাদেশির গলা কাটা লাশ উদ্ধার

news-image

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার কেলান্তানের গুয়া মুসাং শহরের ৬০ কিলোমিটার দূরে কারের ভিতর এক বাংলাদেশীকে গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাংলাদেশির নাম মোঃ মোমরাগ খাঁন (৩৯)।এসময় মালয় রিংগিত ১৫(টাকা ৩০০) পাওয়া যায় নিহতের কাছে। তবে ঐ বাংলাদেশির দেশের ঠিকানা এখনো জানা যায়নি।

কেলান্তান পুলিশ প্রধান মোহাম্মদ তাওফীক মাইডিন স্থানীয় মালয় পত্রিকা দৈনিক কসমো কে জানান, ১ জুলাই সোমবার জালান গুয়া মুসাং লোজিংএর মেইন রোডের পাশে একটি কারের মধ্যে রক্তাক্ত অবস্থায় গাড়ির সিটে বসে আছে দেখে সময় দুপুর ১ টা ১৫ মিনিটে দিকে জনসাধারণ পুলিশে খবর দেয়।

কিছুক্ষণের এর মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারের মধ্য থেকে ওই বাংলাদেশীকে উদ্ধার করে গুয়া মুসাং হাসপাতাল পাঠায়। এসময় দায়িত্বরত চিকিৎসক ঐ বাংলাদেশিকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, এসময় একটি ২৩ সেন্টিমিটারের একটি ছুরি গাড়ির ভিতরে পাওয়া যায়। এঘটনায় পুলিশ ৩০২ ধারায় হত্যাকাণ্ডটি তদন্ত করছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্যে গুয়া মুসাং হাসপাতালে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার