,

ভালবাসা দিবসে তিশা

60634_e2বিনোদন প্রতিবেদক : আসছে ভালবাসা দিবস। বিশেষ এ দিনে টিভিপর্দায় প্রচার হবে জনপ্রিয় তারকাদের নিয়ে নির্মিত বিভিন্ন নাটক। আর এ উপলক্ষে এরই মধ্যে প্রস্তুতিটাও সেরে নিয়েছেন সব তারকা। ভালবাসা দিবসকে সামনে রেখে অন্য তারকাদের মতো জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশারও প্রস্তুতিটা বেশ ভালই বলা চলে। বিশেষ এ দিনের জন্য তিনি অভিনয় করেছেন একাধিক নাটকে। এর মধ্যে রয়েছে সাগর জাহানের রচনা ও রতন দীপনের পরিচালনায় ‘বৃষ্টি ভেজা ভালোবাসা’, ইমেল হকের ‘টিউন অব লাভ’ এবং লিটু সাখাওয়াতের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় ‘তুমি আছো তুমি নেই’। নাটকগুলোর প্রথম দুটিতে তিশার সহশিল্পী হিসেবে রয়েছেন নিশো। অন্যটিতে চিত্রনায়ক রিয়াজের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। ভালবাসা দিবসের এ ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, অনেক সুন্দর গল্প নিয়ে নাটকগুলো নির্মাণ হয়েছে। ভালবাসা দিবসে দর্শকের জন্য বিশেষ উপহার- এটা নিঃসন্দেহে বলতে পারি। এ নাটক ছাড়াও আনিসুল হকের গল্প অবলম্বনে সকাল আহমেদের পরিচালনায় ‘খেয়া’ ধারাবাহিকে অভিনয় করছেন তিশা। টিভি নাটকে নিয়মিত হলেও এখন এ মাধ্যমে কাজ কিছুটা কমিয়ে দিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী। অবশ্য এর কারণও রয়েছে। বর্তমানে তিশা ‘মেন্টাল’ ছবিতে অভিনয় নিয়ে বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন। গত বছরের ডিসেম্বর মাসে ছবিটির শুটিং শুরু হয়েছে। আর এর মধ্য দিয়েই তিশা এবারই প্রথম ঢালিউডের কিং খান শাকিব খানের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ছবিটি একেবারে ভিন্ন ধাঁচের। আমার আগের ছবিগুলো দর্শক দেখেছেন। এবার নতুনরূপে দেখবেন এমনটাই প্রত্যাশা। আর ছবিতে শাকিব খানের সঙ্গে এবারই প্রথম অভিনয় করছি। তিনি নিঃসন্দেহে ভাল অভিনেতা। অনেক সহযোগিতা-পরায়ণও বটে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ