,

প্রেমের টানে বাংলাদেশে এসেও ফিরে যেতে হলো

news-image

নিউজ ডেস্ক।। কলকাতা থেকে বাংলাদেশে আসা মাম্পি দত্ত (১৬) নামে এক ভারতীয় কিশোরীকে এক বছর পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে স্বদেশ প্রত্যাবাসন আইনে তাকে ভারতে ফেরত পাঠানো হয়। এসময় দু’দেশের পুলিশ ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওই কিশোরী প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক বছর আগে বাংলাদেশে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি কলকাতার উল্টোডাঙ্গার বটতলা এলাকার মদন দত্তের মেয়ে।

বেসরকারি সংস্থা (এনজিও) জাস্টিস অ্যান্ড কেয়ারের অনুসন্ধান কর্মকর্তা এ বি এম মুহিত হোসেন জানান, ওই কিশোরী ভালবাসার সম্পর্ক ধরে সীমান্তের অবৈধ পথে ভারত থেকে খুলনায় এসে এক ছেলের বাসায় অবস্থান করে। বিষয়টি পুলিশ জানতে পেরে তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট সেফ হোমে রাখা হয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে সোমবার তাকে ফেরত পাঠানো হয়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ ভারতীয় কিশোরীকে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর