সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষককে পিটিয়ে জখম করলো ছাত্র নেশা করতে বাধা দেয়ায়

news-image

নিউজ ডেস্ক।। স্কুলের ভিতর নেশা করতে বাধা দেয়ায় এক শিক্ষককে পিটিয়ে জখম করেছে স্কুলের ছাত্র ও তার স্বজনরা। সিরাজগঞ্জের তাড়াশে এক শিক্ষককে মারপিট করেছে স্কুলের ছাত্র ও তার স্বজনরা। মঙ্গলবার উপজেলার রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত আইয়ুব আলী ওই স্কুলের গনিত বিভাগের শিক্ষক।

জানা গেছে, অভিযুক্ত সাব্বির হোসেন ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। উপজেলার নওগাঁ ইউনিয়নের বিপাচান গ্রামের আবুল কালামের ছেলে। এদিকে, শিক্ষককে মারপিটের ঘটনায় অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষায় অংশ নেন তারা।

আহত শিক্ষক আইয়ূব আলী অভিযোগ করে বলেন, অষ্টম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন শ্রেণি কক্ষে এবং বিদ্যালয় মাঠের মধ্যে প্রতিনিয়ত (ড্যান্ডি) নেশা করে। তার সহপাঠি শ্রী শিবনাথের এমন অভিযোগের প্রেক্ষিতে সোমবার সাব্বিরকে বিদ্যালয়ে ডেকে শাসন করার সময় সে তর্কে জড়িয়ে পড়লে একটা থাপ্পড় মারা হয়।

এরই জেরধরে মঙ্গলবার সকালে বিদ্যালয়ে আসার পথে ক্ষুব্ধ শিক্ষার্থী সাব্বির, তার ভাই রাব্বি, চাচা আলাউদ্দিন এবং রাব্বি’র বন্ধু কামরুল ইসলাম উলিপুর বিপাচান ব্রীজ এলাকায় পথ আটকে তাকে কিল-ঘুষি মারে। এ সংবাদ ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। এ অবস্থায় সাব্বির ও তার স্বজনরা সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থী ও স্থানীয়দের সামনেই আবারও শিক্ষক আইয়ুব আলীকে স্টিলের স্কেল দিয়ে পিটিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

ওই বিদ্যালয়ে শিক্ষার্থী শিবনাথ, আসিফ, রাজু, ইব্রাহিম, রাবেয়া ও মরিয়ম খাতুন বলেন, বিদ্যালয় চলাকালীন বিদ্যালয় মাঠের মধ্যে প্রবেশ করে গনিত শিক্ষককে মারপিট করতে থাকলে প্রতিবাদের মুখে সাব্বির ও তার স্বজনরা পালিয়ে গেছে। রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবি উজ্জামান নান্নু বলেন, ঘটনার সময় তিনি লাইব্রেরীতে বসে ছিলেন। বাইরে বিশৃঙ্খলার বিষয়টি টের পেয়ে তিনি পুলিশ খবর দেন।

তাড়াশ থানা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে শিক্ষার্থীরা পরিক্ষায় অংশ নেন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন জানান, একজন শিক্ষককে মারপিট করা দুঃখজনক ও নিন্দনীয় অপরাধ। অভিযুক্তদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। উৎস: ক্যাম্পাস লাইভ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক