বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের জন্য অভিনয় ছাড়ছেন সুমাইয়া শিমু?

sumaiya-shimuবিনোদন প্রতিবেদক : ছোট পর্দার প্রিয়দর্শিনী নায়িকা সুমাইয়া শিমু। এক নামে তাঁকে সকলেই চেনেন, সকলেই ভালোবাসেন। কিন্তু বেশ কিছুদিন যাবতই ছোট পর্দায় দেখা মিলছে না এই সুন্দর মুখের। নাটক ও টেলিছবি থেকে এক প্রকার গায়েবই যেন হয়ে আছেন তিনি, ধারাবাহিকেও নতুন কিছুতে দেখা মেলে না। কিন্তু কী কারণে এই হারিয়ে যাওয়া? বাতাসে শুনতে পাওয়া যায় শিমুর বিয়ের গুঞ্জন, তবে কি সেটাই ঠিক?

ক্যারিয়ারের ১৪ বছর ইতোমধ্যে অতিক্রম করেছেন সুমাইয়া শিমু। ২০০০ সালের দিকে তিনি একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতেন। সর্বপ্রথম সেখানেই একটি বিজ্ঞাপনে মডেল হন। এরপর তিনি একের পর এক খ- নাটক ও ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেন। কিছুদিন আগেও মাসের প্রতিটি দিনই শুটিং নিয়ে তুমুল ব্যস্ত থাকতেন তিনি। ছোটপর্দায় চ্যানেল ঘোরালেই দেখা মিলত তাঁর মুখের। কিন্তু এখন আর তার হাতে তেমন কোনো কাজ নেই। উত্তর জানা গেল স্বয়ং সুমাইয়া শিমুর মুখেই…

জানা গেছে, শিমু নিজ থেকেই অভিনয় কমিয়ে দিয়েছেন। দু-একটি খ- নাটক-টেলিছবিতে মাঝেমধ্যে অভিনয় করছেন মাত্র। তবে ধারাবাহিক নাটককে অনেকটাই এড়িয়ে চলছেন তিনি। এ বিষয়ে শিমু জানান, পড়াশোনা এবং দেশের চলমান রাজনৈতিক সঙ্কটের কারণে টিভি নাটকের কাজ নিয়ে কিছুটা ঝামেলায় আছেন তিনি। বিশেষ করে টানা অবরোধ ও হরতালের কারণে তিনি বাইরে বের হচ্ছেন না। এ কারণে অনেক পরিচালককেই ফিরিয়ে দিচ্ছেন।

অন্যদিকে, দীর্ঘদিন যাবত শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হয়ে 'বাংলাদেশের গণমাধ্যমে নারীর অভিনয় : শৈল্পিক ও আর্থসামাজিক পরিপ্রেক্ষিত' শীর্ষক নিবন্ধ নিয়ে কাজ করছেন। সুনির্দিষ্ট গবেষণা ছাড়া পেপারস সম্পন্ন করা সম্ভব নয়। তাই পিএইচডি এখনো শেষ করতে পারেন নি। এ নিয়ে এখনো তাকে বিস্তর পড়াশোনা করতে হচ্ছে। এ কারণে অভিনয়ে মনোযোগ দিতে পারছেন না। তবে জানা গেছে, শিমুর অভিনয় ছাড়ার কোনো ইচ্ছা নেই। সব ব্যস্ততার মাঝে টুকটাক অভিনয়টাও চালিয়ে যেতে চান।

তবে আসল খবরটা বুঝি অন্য খানে। না, বিয়ে এখনো করেননি এই নায়িকা। তবে সুমাইয়া শিমুর জন্য তার পরিবারের সদস্যরা পাত্র দেখছেন। সমাজের অন্য সাধারণ মেয়ের মতোই পারিবারিকভাবে খোঁজ-খবর নিয়ে পাত্রের সন্ধান করা হচ্ছে। পাত্র পছন্দ হলে খুব শিগগিরই তার বিয়ের শানাই বেজে উঠবে। মুখে তিনি যাই বলুন না কেন, সমালোচকদের ধারণা এই যে বিয়ের জন্যই নিজেকে অগ্রিম মিডিয়া থেকে গুটিয়ে নিচ্ছে শিমু।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা