মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিল গেটস স্বীকার করলেন জীবনের সবচেয়ে বড় ভুল

news-image

নিউজ ডেস্ক : অ্যাপল ছাড়া অন্য সব মোবাইলের প্ল্যাটফর্ম হিসেবে অ্যান্ড্রয়েডের ব্যবহার বাড়তে দেওয়াই ছিল তার জীবনের সবথেকে বড় ভুল। সম্প্রতি এক আলোচনায় এই কথা জানিয়েছেন বিল গেটস।

৬৩ বছরের এই প্রযুক্তিবিদ জানিয়েছেন, মাইক্রোসফট এখনও একটি শক্তিশালী প্রতিষ্ঠান। সঠিক সময়ে অ্যান্ড্রয়েডেকে প্রতিযোগিতায় ফেলতে পারলে আজ মাইক্রোসফট বিশ্বের অন্যতম সেরা টেক কোম্পানি না হয়ে একমাত্র টেক কোম্পানি হতে পারত।

বিল গেটস বলেন, অ্যান্ড্রয়েডে এখন স্মার্টফোনের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম। অ্যাপল ফোন ছাড়া সব স্মার্টফোনে অ্যান্ড্রয়েডে থাকে। তাই এখানে মাইক্রোসফট এর জেতা উচিত ছিল।

গেটস আরও বলেন, অ্যাপল এর মোবাইল প্ল্যাটফর্ম ছাড়া এই মুহূর্তে একটাই প্ল্যাটফর্ম রয়েছে। আর সেই প্ল্যাটফর্মের মূল্য কত? ৪০০ বিলিয়ান মার্কিন ডলার!

সাম্প্রতিক এক অনুষ্ঠানে বিল গেটস নিজের সফল প্রোডাক্ট উইন্ডোজ ও অফিস নিয়ে আলোচনা করেছেন। এই দুটি প্রোডাক্ট মাইক্রোসফটকে অন্য উচ্চতায় পৌঁছাতে সাহায্য করেছে।

অনুষ্ঠানে বিল গেটস বলেন, আমরা যদি সফলভাবে ওটাকে (মাইক্রোসফট) চালাতে পারতাম তাহলে আমরা একমাত্র কোম্পানির স্বীকৃতি পেতাম।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক