মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে সিম কার্ড, আসছে ই-সিম

news-image

ডেস্ক রিপোর্ট।। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে সিমের আকার-আকৃতি। বর্তমান যুগ প্রযুক্তির যুগ। আর তাই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে তৈরি করা হচ্ছে ই-সিম। ই-সিম হল ইলেকট্রনিক-সাবসক্রাইবার আইডেনটিটি মডিউল। ই-সিম আকারে যে কোনো সাধারণ সিম কার্ডের চেয়ে দশ গুণ ছোট।

এই সিম অন্য সিমের মত ফোনে ভরা হয় না বরং যখন ফোন তৈরি করা হয় তখন এক‌ই সঙ্গে এই সিম‌ও তৈরি করা হয়। এটিকে ফোনের হার্ডওয়্যারের মধ্যেই ধরা হয় এবং একে ফোনের বাইরে বের করা সম্ভব নয়।

ই-সিম ফোন হার্ডওয়্যারের‌ই একটি অংশ এবং অপারেটর প্রোফাইল ডাউনলোড না করা পর্যন্ত এটি অ্যাক্টিভেট হবে না। এতদিন পর্যন্ত আইফোনে অ্যাপেল স্মার্ট‌ওয়াচ‌ কানেক্ট করার জন্য ব্লুটুথ ব‍্যবহার করা হত। কিন্তু এখন ই-সিমের সহযোগিতায় স্মার্ট‌ওয়াচ, ফিটনেস ব‍্যান্ড বা যে কোনো ওয়‍্যারেবল ডিভাইস সরাসরি মোবাইল নেটওয়ার্ক ব‍্যবহার করে ফোনে কানেক্ট করা যাবে।

ই-সিম ব্যবহার করে আপনি নানা ধরনের সুবিধা পেতে পারেন। বিশ্বে মোট ১৪টি নেটওয়ার্ক ই-সিম ফিচার সাপোর্ট করে। আপনি যখন কোনো দেশে ভ্রমণ করবেন তখন আর আপনাকে কোনো ধরনের টুরিস্ট সিম কার্ড কিনতে হবে না। বিশ্বের যেকোনো স্থানে গিয়ে এই ই-সিম কার্ড ব্যবহার করা যাবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক