কলরেট ২৫ পয়সা করার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

news-image

মোবাইল ফোনের কলরেটের ওপর ২৭ শতাংশ বর্ধিত শুল্ক বাতিল ও কলরেট প্রতি মিনিটে ২৫ পয়সা করার দাবিতে মানববন্ধন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা। রোববার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের বাদাম তলায় এ মানববন্ধনে বিভিন্ন সংগঠনের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী পবিত্র কুমার শীল বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের প্রতিনিয়তই প্রযুক্তির ওপর নির্ভরশীল হতে হচ্ছে। কিন্তু সরকার প্রতিনিয়ত বারবার এ প্রযুক্তির অন্যতম ক্ষেত্র মোবাইল ফোনে কলরেট বাড়ানোর মাধ্যমে বহির্বিশ্বে যোগাযোগের ব্যাঘাত ঘটছে। যেটি একজন ছাত্রের জন্য অতিরিক্ত চাপ হয়ে দাঁড়াচ্ছে।

তিনি বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনা করে কলরেট প্রতি মিনিট ২৫ পয়সা করার জন্য জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করছি।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী হোসাইনুল আরেফিন সেতু বলেন, প্রতিনিয়ত প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। কলরেট প্রতিনিয়ত এতো বেড়ে যাচ্ছে যে, মা-বাবা, পরিবার-পরিজনের সঙ্গে প্রাণ খুলে কথা বলাও কষ্টকর হয়ে যাচ্ছে। মধ্যবিত্তদের কথা বিবেচনা করে কলরেট কমিয়ে আনা হোক।

উল্লেখ্য, মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট এবং ৫ শতাংশ সম্পূরক শুল্ক, ২ শতাংশ সারচার্জ আরোপিত থাকলেও এ বছরের ১৩ জুন সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাবকালে আরও ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে, সব মিলে এ খাতে শুল্কের হার হবে ২৭ শতাংশ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার