মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগরে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার বিকালে নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাসিরউদ্দিন রানা ও প্রভাষক নির্মল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জিতু মিয়া,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়,জেলা পরিষদ সদস্য ফারুকজ্জামান ফারুক,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফয়েজ আহমেদ চিশতী,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,ইউপি চেয়ারম্যান ওয়াছ আলী,আবুল হাসেম,রুবেল মিয়া,তথ্য বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক জুরান,সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্রাচার্য,যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েতসহ উপজেলা ও ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রভাষক মাওলানা এখলাছুর রহমান।

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক