,

নাসিরনগরে ৩ মন্ত্রী আসছেন আজ

sayedতিন মন্ত্রী আজ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আসছেন। অবিভক্ত ভারতবর্ষের উজ্জ্বল নক্ষত্র মরহুম নওয়াব সৈয়দ সামসুল হুদার জন্মভূমি নাসিরনগর উপজেলার গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের তিন দিনব্যাপী ‘শতবর্ষ পূর্তি’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি, বিশেষ অতিথি আইনমন্ত্রী আনিসুল হক এমপি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি। সভাপতিত্ব করবেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আহসানুল হক মাস্টার। বিদ্যালয় সূত্রে জানা যায়, ১লা জানুয়ারি ১৯১৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ‘শতবর্ষপূর্তি উৎসব’ উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালা। গান পরিবেশন করবেন আশিক, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, পিংকী, রিংকু, বাউলশিল্পী নাসিমা দেওয়ান, পাগল দুলাল ও বগুড়ার ব্যান্ড দল।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস