সাড়ে ৫৫ হাজার শিক্ষার্থী দ্বিতীয় ধাপেও কলেজ পাননি

news-image

নিউজ ডেস্ক।। একাদশে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে ৫৫ হাজার ৫২৫ জন শিক্ষার্থী আবেদন করে কোথাও সুযোগ পাননি। এ পর্যায়ে সারা দেশে মোট ১৩ লাখ ৫৪ হাজার ৩১৭ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের মধ্যে ১২ লাখ ৯৮ হাজার ৭৯২ জন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন বলে আন্তঃশিক্ষা বোর্ড থেকে জানা গেছে। তবে এ ধাপে আবেদন করেও সারা দেশের মোট ১ হাজার ৮৪৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর কোনো কলেজে ভর্তির সুযোগ মেলেনি। অবশ্য তৃতীয় ধাপে তারা আবারও আবেদন করার সুযোগ পাবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন অর রশিদ শনিবার জাগো নিউজকে বলেন, দ্বিতীয় ধাপে ঢাকা বোর্ডর অধীনে মোট ৩ লাখ ৪৩ হাজার ১০ জন আবেদন করেন। তাদের মধ্যে ৩ লাখ ২৩ হাজার ২১৯ জন ভর্তির জন্য মনোনীত হয়েছেন। এ বোর্ডে আবেদন করেও ভর্তির সুযোগ মেলেনি ১০ হাজার ২০৯ জন শিক্ষার্থীর। তাদের মধ্যে ৪৯৬ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও রয়েছেন।

তিনি বলেন, দ্বিতীয় ধাপে আবেদন করে ৭৪ শতাংশ শিক্ষার্থী প্রথম পছন্দের কলেজ পেয়েছেন। তালিকায় দ্বিতীয় পছন্দের কলেজে ১৩ শতাংশ, তৃতীয় পছন্দে ৬ শতাংশ, চতুর্থ পছন্দে ৪ শতাংশ ও পঞ্চম পছন্দে ২ শতাংশ শিক্ষার্থী ভর্তির জন্য মনোনীত হয়েছেন। যারা এ ধাপেও ভর্তি বঞ্চিত হবেন, তারা তৃতীয় ধাপে শূন্য আসনে আবেদন করতে পারবেন। আন্তঃশিক্ষা বোর্ড থেকে জানা গেছে, দেশের সব শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েও দ্বিতীয় ধাপে ১ হাজার ৮৪৪ জন কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি। এ সংখ্যা রাজশাহী বোর্ডে বেশি। এ বোর্ডে মোট ৭২৪ জন, ঢাকা বোর্ডে ৪৯৬ জন ও কুমিল্লা বোর্ডে ১৯৩ জন।

নীতিমালা অনুযায়ী, গত বুধবার একাদশে ভর্তিতে দ্বিতীয় দফার আবেদন গ্রহণ শুরু হয়। ১৯ ও ২০ জুন দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হয়, ২১ জুন রাতে নির্বাচিতদের ফল প্রকাশ করা হয়। দ্বিতীয় দফায় নির্বাচিতদের ২২ ও ২৩ জুন ভর্তি নিশ্চায়ন করতে হবে। এছাড়া ২৪ জুন রাত ৮টার পর থেকে তৃতীয় দফায় কলেজে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। ২৫ জুন রাতে প্রকাশ করা হবে ফল। ২৭ থেকে ৩০ জুন ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং জুলাই মাসের প্রথম দিন শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।

উল্লেখ্য, গত ১২ মে দুপুরে একাদশ শ্রেণির ভর্তি অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে আবেদন কার্যক্রম শেষ হয়। আবেদন চলে গত ২৪ মে পর্যন্ত। গত ১০ জুন প্রথম ধাপের আবেদনের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হয়। গতকাল (শুক্রবার) দিবাগত রাতে কলেজ নিশ্চিয়নের সময় শেষ হয়। উৎস: জাগোনিউজ২৪

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার