বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামীলীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার- ছায়েদুল হক এমপি

saydur rahmanআকতার হোসেন ভুইয়া : বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এডভোকেট মোঃ ছায়েদুল হক এমপি বলেছেন বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে শিক্ষা,স্বাস্থ্য,বিদ্যুৎ,গ্যাসসহ বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং অব্যাহত থাকবে। আজ শুক্রবার বিকালে নাসিরনগর ডিগ্রি মহাবিদ্যালয়ের উদ্যোগে তাঁেক দেয়া এক সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অধ্যক্ষ মোঃ আলমগীরের সভাপতিত্বে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারর, উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সহকারী কমিশনার ভূমি আবদুল্লা আল মামুন,সহকারী অধ্যাপক ও আয়োজক কমিটির আহবায়ক সুশান্ত কুমার দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ, আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, সাবেক চেয়ারম্যান জিতু মিয়া, কলেজ পরিচালনা কমিটির সদস্য হাছান খাঁ, শিবলী চৌধুরী, আলমগীর হোসেন,সাবেক ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান চৌধুরী,ছাত্রলীগ সভাপতি নাছিরউদ্দিন রানাসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে ঢাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় কনসার্টৃ অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা