বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহরে সিএনজি অটোরিক্সার বেপরোয়া চলাচল ॥ দূর্ঘটনা প্রতিদিন ॥ পথে নিরাপত্তাহীন মানুষ

auto rickshowব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন আবাসিক এলাকায় বেপরোয়া গতিতে চলছে সিএনজি চালিত অটোরিক্সা। এতে দূঘটনা ঘটছে প্রতিদিন। ঝুকির মুখে আবাসিক এলাকার বাসিন্দা, স্কুল কলেজ গামী ছাত্রছাত্রীদের পথ চলতে হচ্ছে। শহরের প্রধান সড়ক সহ মোড়ে মোড়ে সাম্প্রতিকালে সিএনজি অটোরিক্সার পার্কিং এর জন্য জটলা সৃস্টি হচ্ছে। শহরের কয়েকটি নির্ধারিত স্পট থেকে সিএনজি চলাচলের কথা থাকলেও এখন তা ছড়িয়ে পড়েছে সারা শহরে। শহরের জনগুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন আবাসিক এলাকার সরু গলি পথে  বেপড়োয়া গতিতে চলছে তিন চাক্কার এ অটো যান। দুটি রিক্সা একত্রে চলতে পারে না এমন সড়ক দিয়ে বেপরোয়া যানবাহন চলার জন্য দূঘটনা ঘটছে। শহরের অভ্যন্তরের অধিকাংশ স্কুল গুলো সড়ক সংলগ্ন। এসব স্কুলের শিক্ষার্থীরা স্কুল শুরু এবং ছুটি হলে দূঘটনার ঝুঁকিতে পড়ছে। শহরের ছেলে মেয়ে শিক্ষার্থীরা অধিকাংশই পায়ে হেঁটে স্কুলে যাতায়ত করে। এসব শিক্ষার্থীদের স্কুলে পাঠিয়ে অভিভাবকদের শংকিত সময় কাটাতে হয়। ঘনবসতি এলাকা সহ বিভিন্ন আবাসিক এলাকায় গেট থেকে বের হলেই সরু রাস্তা। রাস্তায় নেই ফুটপাত । সরু পথে গেট থেকেই বের হলেই ছোট শিশু সহ বিভিন্ন বয়সীরা বেপরোয়া চলাচলকারী যানের ধাক্কায় হতাহত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভীপাড়া হালদারপাড়া, মুন্সেফপাড়া,ফুলবাড়িয়া জেলরোড, মধ্যপাড়া,বোর্ডিং মাঠ রোড , উত্তর পৈরতলা সহ আবাসিক এলাকায় বেপরোয়া সিএনজি অটোরিক্সাচলাচলের জন্য এলাকাবাসী নানাভাবে দূর্ভোগের শিকার হচ্ছে প্রতিদিন। এসব এলাকায় হতাহতের ঘটনাও ঘটেছে। উত্তর পৈরতলা এলাকায় বৃহস্পতিবার অটোরিক্সার ধাক্কায় জিদান নামক এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়। উত্তর পৈরতলা এলাকায় সরু সড়কে এখন অবাধে বেপরোয়া গতিতে চলছে সিএনজি অটোরিক্সা। এ এলকায় ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান, কয়েকটি মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী সহ এলাকার শিশু সহ নানাবয়সীরা এখন দূঘটনার ঝুকিতে পথ চলছে। শহরে অটোরিক্সা অনিয়ম চলাচলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত নয়। যে সব সড়কে অটোরিক্সা প্রবেশ এবং চলাচলের নিয়ম নেই সেই ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখতে পারছেনা ট্রাফিক পুলিশ। অভিযোগ রয়েছে মাসোয়ারা সহ কর্তব্যরত ট্রাফিক পুলিশের দূর্নীতির কারণে শহরে অবাধে অটোরিক্সা প্রবেশ সহ চলাচল করছে। অনুমোদন নেই এমন অটোরিক্সার সংখ্যাও বাড়ছে দিন দিন। চালক যারা তাদের নেই ড্রাইভিং লাইসেন্স। অদক্ষ বেপরোয়া চালনা এবং যত্রতত্র পার্কি সহ নানা অনিয়মএর জন্য শহরবাসীর দূর্ভোগের শেষ নেই।
কুমার শীল মোড়ে পুরনো অটোরিক্সা টেম্পু স্ট্যান্ডটি মেড্ডা এলাকায় স্থানান্তর হয় শহরবাসীর দীর্ঘদিনের আন্দোলন দাবীর প্রেক্ষিতে। এরপর কিছুদিন স্বস্তি ছিল। এখন সেই স্বস্তি নেই । কুমারশীল মোড় , পুরাতন জেল রোড মোড়, কালীবাড়ি মোড় সহ প্রধান সড়কের মোড়ে মোড়ে এখন অটোরিক্সার অবাধ জটলা । এ থেকে পরিত্রাণের দাবী করেছে শহরের মানুষ।