সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিনি দেশ সেরা প্রধান শিক্ষক

news-image

নিউজ ডেস্ক।। দেশের সেরা ‘প্রধান শিক্ষক’ নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ শহরের এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর। গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর তাকে নির্বাচিত করে।

এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ শাহনাজ কবীর প্রথমে কিশোরগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ও পরে কিশোরগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। পরবর্তীতে ময়মনসিংহ অঞ্চলের সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে তিনি জাতীয় পর্যায়ের বাছাইয়ে নাম লেখান। ২৬ জুন আনুষ্ঠানিকভাবে দেশসেরা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক শাহনাজ কবীরকে পুরস্কৃত করা হবে।

শাহনাজ কবীর ২০০৬ সালের ৬ মার্চ কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে পদোন্নতি পেয়ে ২০১০ সালে তিনি প্রধান শিক্ষক হন। প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার পর ২০১২ ও ২০১৩ সালে টানা দু’বার এসএসসি পরীক্ষায় ফলাফলে এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে।

এরপর ২০১৫ সাল থেকে শতভাগ পাস ও সর্বাধিক জিপিএ-৫ পেয়ে কিশোরগঞ্জ জেলায় ধারাবাহিকভাবে প্রথমস্থান দখল করে আছে এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবারের এসএসসি পরীক্ষার ফলাফলেও এসভি সরকারি বালিকা বিদ্যালয়ের মোট ২৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৬ জন জিপিএ-৫ পেয়ে শতভাগ পরীক্ষার্থী পাস করে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক