সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসায় যাচ্ছে বাংলাদেশ

news-image

নাসার কেনেডি স্পেস সেন্টার ভ্রমণ এবং ফ্যালকন-নাইন স্পেস শাটলের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে ২১-২৩ জুলাই আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে গত বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ দল। -বাসস

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮’র বিজয়ী হওয়ার পরিপ্রেক্ষিতে ছয়টি ক্যাটাগরির ছয়টি দল এবং দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার ভ্রমণ এবং ফ্যালকন-নাইন স্পেস শাটলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছে। এ পরিপ্রেক্ষিতে স¤প্রতি নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮’র আয়োজক কমিটির পক্ষ থেকে বিজয়ী দল এবং বাংলাদেশে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮’র আয়োজক দলকে কেনেডি স্পেস সেন্টার ভ্রমণের জন্য আমন্ত্রণ জানায়।

২১ জুলাই ফ্যালকন-নাইন স্পেস শাটলের উড্ডয়ন অনুষ্ঠানে অংশ নেবে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮’এ বিজয়ীদল এবং প্রতিনিধিরা। পরবর্তী দুই দিন (২২-২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর কেনেডি স্পেস সেন্টারে বিশ্ব চ্যাম্পিয়ন ৬টি দল সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবে এবং কেনেডি স্পেস সেন্টার ঘুরে দেখবে।

এর আগে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮-তে বাংলাদেশ দল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খেতাব অর্জন করে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি। প্রথমবারের মতো ১৩৯৫টি দলকে হারিয়ে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮ এর বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব অর্জন করে নেয় বাংলাদেশ। বেস্ট ইউজ অব ডেটা ক্যাটাগরিতে শীর্ষ চারে স্থান করে নেয়া ক্যালিফোর্নিয়া, কুয়ালালামপুর আর জাপানের দলকে হারিয়ে বিশ্বচ্যা¤িপয়ন হয়েছে সিলেট থেকে চ্যাম্পিয়ন হিসেবে মনোনয়ন পাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘টিম অলিক’।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক