,

বাঁচানো গেল না লেবাননে অগ্নিদগ্ধ জুয়েলকে

news-image

লেবাননে অগ্নিদগ্ধ বাংলাদেশি কর্মী জুয়েল হোসেন (৩০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থেকে অবশেষে তার মৃত্যু হয়।

গতকাল বুধবার সকাল ১০টার দিকে বৈরুতের জাইতাওয়ের একটি হাসপাতালে মারা যান জুয়েল। বর্তমানে তার লাশ হাসপাতালের হিমাগারে রাখা আছে।

গত ৬ জুন লেবাননের জাহেলি এলাকায় স্কাফ নামক একটি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় অগ্নিদগ্ধ হন তিনি। তার শরীরের দুই-তৃতীয়াংশ পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে ফাক্টরির মালিক জাইতাওয়ের একটি হাসপাতালে ভর্তি করে জুয়েলকে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। সর্বোচ্চ চিকিৎসা দিয়েও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

কুমিল্লা জেলার লালমাই উপজেলার বড় দূর্গাপুর গ্রামে জুয়েল হোসেনের বাড়ি। তার বাবার নাম খলিল হোসেন। ২০১২ সালে বৈধ ভিসা নিয়ে লেবাননে আসেন তিনি।

এদিকে প্রবাসী রেমিটেন্স যোদ্ধার লাশ যেন অতি দ্রুত বাংলাদেশে তার পরিবারের কাছে পাঠানো হয়, সে ব্যাপারে বৈরুত দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন তার মামা মোমিন হোসেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর