বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারী মহিলা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

b b women collageফরহাদুল ইসলাম পারভেজ : ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অর্থ কেলেংকারী ও ব্যাপক অনিয়মের কারনে কলেজে শৃংখলার ব্যহত হচ্ছে। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজে পরীক্ষাসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য বছরে ২০/২২ টি কমিটি গঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফুল্ল চন্দ্র দেবনাথ তার পছন্দের শিক্ষকদেরকে আহবায়ক করে ০৩ (তিন) সদস্যের কমিটি গঠন করেন। সরকার ঘোষিত পরিপত্র অনুযায়ী কলেজ অধ্যক্ষ কমিটি থেকে ১০ হাজার টাকার অধিক গ্রহণ করতে পারবেন না। কিন্তু চলতি বছরে কলেজে এইচএসসি ভর্তি কমিটি থেকে ৫৩ হাজার টাকা নেন। একই ভাবে প্রতিটি কমিটি থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। পরীক্ষার খাতা নিরীক্ষার জন্য শিক্ষকদের ১০ টাকার স্থলে মাত্র ৪ টাকা প্রদান করেন। অডিটের জন্য প্রায় ২ লক্ষ টাকা বরাদ্দ থাকলেও তা ৬ মাস পর পর অডিট দেখিয়ে টাকাগুলো হাতিয়ে নিচ্ছেন। কলেজে রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট ও লাইব্রেরীয়ান পদে ১০ মাস ধরে কোন শিক্ষক নেই। কিন্তু তাদের সম্মানী অধ্যক্ষ উত্তোলন করে নিচ্ছেন। কোন শিক্ষক প্রতিবাদ করলে তাদের এসিআর’র ভয় দেখিয়ে নিবৃত্ত করেন তিনি। কলেজের রাষ্ট্র বিজ্ঞানের সহকারী অধ্যাপক একেএম হারুনুর রশিদ প্রতিবাদ করলে কলেজ অধ্যক্ষ প্রফুল্ল চন্দ্র দেবনাথ তার এসিআর-এ মন্তব্য করায় কারনে তাকে ডিজি পর্যন্ত সমালোচিত হতে হয়। ৪ বছর ধরে মহিলা কলেজের কোন উন্নয়ন কর্মকান্ড নেই বললেই চলে। অথচ প্রত্যেক বছর কলেজ উন্নয়নের বরাদ্দের টাকা বিভিন্ন খাত দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন। ব্রাহ্মণবাড়িয় মহিলা কলেজের অধ্যক্ষ প্রফুল্ল চন্দ্র দেবনাথ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, কলেজে গঠিত কমিটিগুলো শিক্ষকরাই দেখেন। রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট’র জন্য আলাদা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কলেজ থেকে দেয়া হয়। লাইব্রেরীয়ান পদ হচ্ছে সরকারী। এটি সরকারী ভাবে নিয়োগ দেয়া হয়। আর প্রিন্সিপাল টাকা কিভাবে নেয় এটা আমার বোধগম্য নয়।

 

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে