,

ইঞ্জিনিয়ার মোশাররফ!

736c66ecdaf7c55763778a67b7077024-2বিনোদন প্রতিবেদক : একটা গাড়ি আছে তার। সব সময় বনেট খোলা গাড়িটির নাম ‘ওপেন হার্ট পরিবহন’। গাড়ি নিয়েই নিজের প্রতিষ্ঠানে যাতায়াত করেন তিনি।

শুধু ঘুরে বেড়ানোই নয়, গ্রামের মানুষদের নানা ধরনের যন্ত্রপাতি সারাই করা হয় তার প্রতিষ্ঠানে। আর যন্ত্রপাতির ধরন বুঝে খুলেছেন বিদ্যুৎ ও ব্যাটারি শাখা। আছে কাস্টমার সার্ভিস, হিসাব বিভাগসহ নানা ধরনের বিভাগ। গ্রামের মধ্যে এমন আধুনিক সারাইখানা পেয়ে উপকৃত মানুষ। আদর করে প্রতিষ্ঠানের কর্ণধারকে ‘ইঞ্জিনিয়ার’ বলেই ডাকেন সবাই। এমন এক ইঞ্জিনিয়ার চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। ধারাবাহিকের নাম দ্য ভিলেজ ইঞ্জিনিয়ার। মাসুম রেজার রচনা ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় ধারাবাহিকটির শুটিং চলছে পুবাইলে। এমন চরিত্রে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘গ্রামের একজন ইঞ্জিনিয়ার বলতে যা বোঝায়, তা-ই আসলে দেখানো হয়েছে ধারাবাহিকে। প্রচণ্ড হাসির নাটক এটি। অনেক দিন পরে একটা অসাধারণ কাজ করছেন লাভলু ভাই।’ পরিচালক জানান, এ মাসের বািক দিনগুলোতে শুটিং চলবে এবং ২৬ পর্বের কাজ শেষ হলেই নাটকটি প্রচার শুরু হবে বাংলা ভিশনে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর