শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিভি ছেড়ে ঘুমালে ওজন বাড়ে নারীদের!

news-image

সারা দিনের ক্লান্তি দূর করতে স্বস্তির ঘুম খুবই প্রয়োজন। কিন্তু ঘুমের অভ্যাস এক এক মানুষের এক এক ধরনের হয়। তবে এই অভ্যাসের জন্য ওজন বাড়তে পারে আপনার। ঘুমানোর সময় লাইট ও টিভি বন্ধ করুন। এতে আপনার ওজন কমবে।

বিশেষ করে নারীদের স্বাস্থ্যের উপর প্রকাশিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ রিপোর্ট অনুযায়ী টেলিভিশনের সামনে ও লাইট জ্বালানো অবস্থায় ঘুমালে নারীদের ওজন বাড়ে। বিশেষজ্ঞরা মনে করছেন, এতে ঘুমান্ত ব্যক্তির সার্কাডিয়ান রিদম বা নিদ্রাছন্দ বিঘ্নিত হয় এবং ঘুমের হরমোন মেলাটনিন নিঃসরণে বাধা পায়।

বিশেষজ্ঞরা ৪৩ হাজার ৭২২ জন মার্কিন নারী, যাদের বয়স ৩৫ থেকে ৭৪-এর মধ্যে, তাদের নিয়ে একটি জরিপ চালিয়েছিলেন। নারীদের গড়ে শরীরের ওজন, উচ্চতা ও বডি মাস ইনডেক্সের হিসাব নেয়া হয়েছিল। তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়, রাতে তারা অন্ধকার ঘর, হালকা আলো, নাকি টিভি ও লাইট জ্বালিয়ে ঘুমান।

জরিপে দেখা গিয়েছে, যারা লাইট ও টিভি চালিয়ে ঘুমান না তাদের পাঁচ বছরে ১১ পাউন্ড ওজন বেড়েছে। তবে যারা লাইট জ্বালিয়ে ঘুমান, তাদের ২২ শতাংশ অতিরিক্ত ওজন বেড়েছে। আর ৩৩ শতাংশের ওবেসিটির প্রবণতা রয়েছে। তাই বিশেষজ্ঞরা বলছেন, রাতে আলো নিভিয়ে ও টিভি বন্ধ করে ঘুমাতে।