মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নুসরাত হত্যা : ওসি মোয়াজ্জেমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

news-image

ডেস্ক রিপোর্ট : মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ফেনী সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনেকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞার অংশ হিসেবে দেশের আর্ন্তজাতিক বিমান বন্দর ও সীমান্তে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৪ জুন) দিবাগত রাতে সতর্কতার বিষয়টি সীমান্তের জেলা পুলিশ সুপার (এসপি), বেনাপোল ইমিগ্রেশন ও বিজিবি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বেনাপোল, হিলি, আখাউড়া, সোনা মসজিদ সীমান্তসহ দেশের চেকপোস্ট ও ইমিগ্রেশন কর্মকর্তাকে বিশেষ বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) সর্বোচ্চ সর্তক থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ঢাকার পুলিশ সদর দফতর থেকে দেশের সীমান্ত এলাকার জেলা পুলিশ সুপার বরাবর (এসপি) বিশেষ ক্ষুদে বার্তা দেয়া হয়।

বেনাপোলের পুলিশ কর্মকর্তা অপূর্ব হাসান জানান, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল ইমগ্রেশন ও সীমান্ত পথে বিভিন্ন কৌশলে ভারতে যাওয়ার সুযোগ থাকে। ওসি মোয়াজ্জেম হোসেনের গ্রামের বাড়ি যশোরে হওয়ায় সীমান্ত পথে ভারতে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এজন্য বেনাপোল সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির বেনাপোল ক্যাম্পের সুবেদার সাইফুল ইসলাম শুক্রবার দিবাগত রাতে জানান, সীমান্ত পথে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তারা সবসময় সতর্ক আছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ঢাকা পুলিশের এসবি (স্পেশাল ব্রাঞ্চ) থেকে একটি নির্দেশনায় ওসি মোয়াজ্জেমের বেনাপোল ইমিগ্রেশন হয়ে দেশ ত্যাগ করতে না পারে সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে শাহজালাল বিমান বন্দরের সিভিল এভিয়েশন কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, শুধু ওসি মোয়াজ্জেম হোসেনই নয়, এ রকম মোস্ট ওয়ান্টেডদের প্রোফাইলসহ একটি তালিকা সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের টেবিলে রয়েছে। যে কর্মকর্তাই দায়িত্ব পালন করে থাকেন। বহির্গমনে যাত্রীদের ভিসা যাচাইয়ের সময় সে তালিকা নিয়ে আগে পরীক্ষা-নিরীক্ষা করা হয়ে থাকে। মোয়াজ্জেমের ক্ষেত্রে আরও সতর্ক করে দেয়া হয়েছে।

অপরদিকে পুলিশ সদর দফতরের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, ওসি মোয়াজ্জেম হোসেনের বিষয়ে বাংলাদেশ পুলিশের অবস্থান অত্যন্ত পরিষ্কার ও সুস্পষ্ট। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন আইজিপি। তাকে গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে।

জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশন কর্মকর্তাদের সতর্ক নির্দেশ দেয়া হয়েছে যেন বিমান বন্দর ও বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাতে ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন ভারতে পালিয়ে যেতে না পারে। এ নির্দেশের পর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে অতিরিক্ত সতর্কতার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এ কারণে বেনাপোল চেকপোস্টে রেড অ্যালার্ট জারি করেছে ইমিগ্রেশন পুলিশ।

ইমিগ্রেশন সূত্র বলেছে, গত বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী প্রত্যেক পাসপোর্টযাত্রীকে যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পরেই তাদের যাতায়াতের অনুমতি দিচ্ছে চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পাসপোর্টের মাধ্যমে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে ওসি মোয়াজ্জেম যেন ভারতে পালাতে না পারেন, সেজন্য বহির্গমন ডেক্স অফিসারদের সামনে ছবি সেটে দেয়া হয়েছে। কোনো পাসপোর্টযাত্রীর নামের সঙ্গে অপরাধীর নাম মিলে গেলে তাদের ছবি ও ঠিকানা যাচাই-বাছাই করে ছাড় দেয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা দিয়ে ছবিসহ বাংলাদেশের সব স্থলবন্দর ও বিমানবন্দরে বার্তা পাঠানো হয়। প্রতিটি পাসপোর্টযাত্রীর চেহারার সঙ্গে ছবি মিলিয়ে ভারত যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে। ইমিগ্রেশন ছাড়াও নো-ম্যান্সল্যান্ড ও আশেপাশে সতর্ক আছে পুলিশ।

এছাড়া সীমান্তের শার্শা ও পোর্ট থানা পুলিশও সতর্ক রয়েছে বলে জানান পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম।

উল্লেখ্য, গত ২৭ মে পরোয়ানা জারির চারদিনের মাথায় ৩১ মে পরোয়ানার চিঠি ফেনীর পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছায়। এরইমধ্যে ওসি মোয়াজ্জেমকে রংপুর রেঞ্জে সংযুক্ত করায় পরোয়ানার কপি ফেনী পুলিশের পক্ষ থেকে রংপুরে পাঠানো হয়। ওসি মোয়াজ্জেম রংপুরের কর্মস্থলে যোগ না দেয়ায় রংপুর থেকে তার পরোয়ানা আবার ফেনীতে ফেরত আসে। গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নে গড়িমসি থাকার সুযোগে ওসি মোয়াজ্জেম গা ঢাকা দেন। এরইমধ্যে উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করলেও সেই আবেদনের শুনানি হয়নি।

এতদিনেও ওসি মোয়াজ্জেম গ্রেফতার না হওয়ার বিষয়টি আলোচনায় এলে ফেনী পুলিশের একটি টিম তাকে ধরতে ঢাকায় আসে। পুলিশের ওই টিমের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওসি মোয়াজ্জেম ঢাকাতেই আছেন।

ফেনীর সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আহমেদ ভূঁইয়া জানান, রাজধানীতে গত দু’দিন থেকে আমরা অভিযান অব্যাহত রেখেছি। আজও তিন জায়গায় অভিযান চালানো হয়েছে। কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আপত্তিকর প্রশ্ন করে এবং তা ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়ানোর অভিযোগে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা করেন ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক। এ মামলায় তার বিরুদ্ধে ২৭ মে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। কিন্তু তাকে গ্রেপ্তার করা নিয়ে গড়িমসির অভিযোগ ওঠে।

এ অবস্থায় গত রোববার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। যশোরে তার গ্রামের বাড়িতেও গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছেছে। ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে অভিযান চালিয়েও পুলিশ তাকে গ্রেপ্তার করা যায়নি।

চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার নামে থানায় অভিযোগ করা হয়। পরে পুলিশ মাদরাসা অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাকে আটক করে। এই ঘটনাকে কেন্দ্র করে গত ৬ এপ্রিল ওই মাদ্রাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। মৃত্যুর সঙ্গে ৫ দিন লড়াইয়ের মারা যায় নুসরাত জাহান রাফি। দৈনিক জাগরণ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক