,

সৌদি আরবের রিয়াদে ২৮ বাংলাদেশির মানবেতর জীবন-যাপন

news-image

প্রবাস ডেস্ক।। সাত মাস ধরে বেতন না পেয়ে সৌদি আরবের রিয়াদে মানবেতর জীবন যাপন করছেন অন্তত ২৮ বাংলাদেশি। মরুভূমির তীব্র গরমে বাসস্থান, খাবার ও পানির সংকটে চরম দুর্ভোগে আছেন তারা। সমস্যা সমাধানে তারা দ্রুত বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ চেয়েছেন। প্রবাসী এই বাংলাদেশিরা একটি কোম্পানীর শ্রমিক বলে জানা গেছে। তারা সাত মাস আগে মাসিক আটশত সৌদি রিয়াল বেতনের কথা শুনে এসেছিলেন বলে জানিয়েছেন শ্রমিকরা।

এই ২৮ জনের একজন মোঃ জসিম। তিনি জানান, সাড়ে চার থেকে সাড়ে পাচঁ লাখ টাকা দিয়ে সৌদি আরব এসে কাজ তো দূরের কথা সামান্য খাবার আর মাথা গুজার ঠাই পাচ্ছেন না। এই শ্রমিকরা বর্তমানে রিয়াদের বাথা এলাকার একটি মসজিদের বারান্দায় আর ফুটপাতে দিন কাটাচ্ছে।
জানা গেছে, তারা দেশ থেকে আসার পর কোম্পানীর পক্ষ থেকে কেউ তাদেরকে রিসিভ করেননি। দুজন বাংলাদেশি এয়ারপোর্ট থেকে তাদেরকে একটি ক্যাম্পে নিয়ে যায় এবং একেক সময় একেক কাজের কথা বলে জেদ্দা, দাম্মামসহ বেশ কিছু জায়গায় খন্ডকালীন কাজ করালেও খাবারের জন্য মাসে ২০০রিয়াল দেয়া হলেও কোন বেতন দেয়া হয়নি। গত ৩মাস যাবত রিয়াদের একটি প্রতিষ্ঠানে কাজ করলেও গতকাল (বৃহস্পতিবার) তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়া হয়।

বাংলাদেশি শ্রমিকরা সেখানে থেকে দূতাবাসে যেতে চাইলে অফিস সময় পেরিয়ে যাওয়ায় নিরাপত্তা চৌকি থেকে তাদেরকে ফেরত দেয়া হয় বলে জানান। শুক্রবার সরকারি ছুটি থাকায় দূতাবাসের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। উৎস:  বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর