,

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত

gonomaddomব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট এবং ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্টের উপর সাংবাদিকদের এক কর্মশালা মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের ইউজেডজিপি ও ইউপিজেপির আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন।
স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক ( উপ-সচিব) সাঈদ কুতুবের পরিচালনায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ইউজেডজিপি জেলা ফ্যাসিলেটর আব্দুল্লাহ আল মুজাহিদ ও ইউপিজেপির  জেলা ফ্যাসিলেটর শংকর দেবনাথ।
কর্মশালায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি, সাংবাদিক মনজুরুল আলম, পিযুষ কান্তি আচার্য, জাবেদ রহিম বিজন। কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরনে চলমান কার্যক্রম সম্পর্কে গনমাধ্যমকে অবহিত করাই হচ্ছে কর্মশালার উদ্দেশ্য।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ